নিরাপত্তা পরিষদকে ‘ইসরাইল সুরক্ষা পরিষদ’ বললেন এরদোয়ান

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘ইসরাইলের সুরক্ষা পরিষদ’ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এক ভাষণে একথা বলেন তিনি।   

এরদোয়ান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ৭ অক্টোবর থেকে ইসরাইলের সুরক্ষা ও প্রতিরক্ষা পরিষদে পরিণত হয়েছে।

এর আগে গাজায় ইসরাইলি হামলা বন্ধ ও যুদ্ধবিরতির আহবান জানিয়ে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে শুক্রবার ভেটো দেয় যুক্তরাষ্ট্র। এতে করে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ও আরব দেশগুলোর নেতৃত্বে যুদ্ধ থামানোর প্রচেষ্টা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনও ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের কথা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পৃথিবী ওই পাঁচটি দেশের চেয়ে বড়। এটা কি ন্যায়বিচার?

এ তুর্কি নেতা বলেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য বিশ্বকে ভাবা সম্ভব। যুক্তরাষ্ট্র তার অর্থ ও সামরিক সরঞ্জাম দিয়ে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে।

বিশ্ব চলতি সপ্তাহে মানবাধিকার ঘোষণার ৭৫তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অথচ গাজায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় হামলা শুরু করে ইসরাইল। দুই মাসেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন।  

জাতিসংঘ বলেছে গাজার জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে খাদ্য, জ্বালানি, পানি ও ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে। গাজায় মৃতের সংখ্যা ১৭ ছাড়িয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর