পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ২৩

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, আফগান-পাকিস্তান সীমান্তের ডেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ছয়জন সন্ত্রাসী ওই নিরাপত্তা চৌকিতে হামলা চালায়।

সন্ত্রাসীরা প্রথমে নিরাপত্তা চৌকিতে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় সেনা সদস্যরা। এসময় তারা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চৌকিতে আঘাত করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়।

আইএসপিআর বলেছে, বিস্ফোরণের ফলে চৌকিটি ধসে পড়ে এবং হতাহতের এ ঘটনা ঘটে। ২৩ জন সেনা ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে সেনাদের পাল্টা আক্রমণে ওই ছয় হামলাকারীও নিহত হয়েছে। 

পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুশীল সমাজ এ হামলার নিন্দা জানিয়েছেন। 

দেশটির তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়েছে এবং প্রাণহানির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।

হামলার ঘটনার 'আসল রহস্য' খুঁজে বের করতে এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্তে নেমেছে পুলিশ। 

এদিকে এক বিবৃতিতে টিজেপি বলেছে, পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে তারা। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা টিজেপির দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

টিজেপির সঙ্গে পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহলিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কোনো সম্পর্ক আছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। টিটিপি পাকিস্তানের ইসলামাবাদ সরকারকে উৎখাত করে দেশটিতে তদের নিজস্ব ধারার শরিয়া শাসন চালু করতে চায়।  

আরবিএস  
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর