ইরানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, নিহত ১১

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি থানায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এসময় পুলিশের পাল্টা অভিযানে নিহত হয়েছে বেশ কয়েকজন হামলাকারীও।

শুক্রবার প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি ও আল জাজিরার। 

আলিরেজা বলেন, রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার চারশ' কিলোমিটার (৮৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমের রাস্ক শহরে শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেকে।

তিনি আরও বলেন, হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়।

সুন্নি জিহাদি জইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। 

এর আগে ওই গোষ্ঠীটি একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যা করেছে।

আরবিএস  
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর