তিনদিনে ৩৬ ইসরাইলি সেনা নিহত, বহু সামরিক যান ধ্বংস

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে গেলো তিনদিনে অন্তত ৩৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস সরকারের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড। একই সময়ে ইসরাইলের ৭২টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির। 

আবু উবায়দা বলেন, আমাদের বীর যোদ্ধাদের আক্রমণে দখলদার ইসরাইলের ৩৬ সেনা নিশ্চিতভাবে মারা গেছে। এছাড়া আরও কয়েক ডজন সেনা নিহত অথবা আহত হয়েছে। 

গাজার উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন ফ্রন্টে ইসরাইলি সেনাদের সাথে হামাস যোদ্ধাদের কঠিন লড়াই চলছে জানিয়ে তিনি বলেন, হামাসের পাল্টা আক্রমণে ওই ইসরাইলি সেনারা নিহত হয়। 

এর পাশাপাশি কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইসরাইলের কয়েকটি হেডকোয়ার্টার, ফিল্ড কমান্ড রুম এবং বেশ কিছু সেনা জমায়েতে মর্টারের শেল এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে হামলা চালিয়েছে বলা জানান তিনি। এসময় ইসরাইলের ৭২টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।

হামাসের সামরিক শাখার এ মুখপাত্র বলেন, এসময় হামাসের স্নাইপার দল বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই শিশু ও নারী।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর