জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরাইলি হামলা, নিহত ৯০

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববারের হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলার পর থেকে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর মুখপাত্র দাউদ শেহাবের ছেলেও রয়েছেন।  

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ধ্বংসস্তূপের নিচে আরও বেশি সংখ্যক মানুষ আটকা পড়েছেন। কিন্তু ইসরাইলি হামলার কারণে ধ্বংসস্তূপ অপসারণ করে তাদের উদ্ধার করা যাচ্ছে না। 

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। ৭০ দিনেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়াও ইসরাইলি হামলা ও অবরোধে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পানি, খাদ্য এবং অন্যান্য মৌলিক সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে গাজার বাসিন্দারা।

এই গণহত্যা ও বর্বরতা গোটা বিশ্বের সামনে ঘটছে এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলো তাতে সমর্থন যোগাচ্ছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে হামাস। 

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর