মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:০২ পিএম

মেক্সিকোর মধ্যাঞ্চলে বড়দিন বা ক্রিসমাসের প্রাক্কালে আয়োজিত এক হলিডে পার্টিতে সশস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

স্থানীয় সময় রোববার গুয়ানাজুয়াতোর সালভাতিয়েরা শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স-এ (টুইটার) সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই এলাকায় সামাজিক কাজকর্মের আয়োজক প্রতিষ্ঠান ‘দ্য তিয়েরা নেগরা’ বলেছে, হতাহতরা বয়সে তরুণ। তারা ‘পসাদাস’ নামের একটি ধর্মীয় পার্টিতে অংশ নিয়েছিল। এসময় প্রায় ছয়জন বন্দুকধারী ভেতরে আসেন এবং পার্টিতে অংশ নেয়া তরুণদের মাঝে ছড়িয়ে পড়ে। তারা আমন্ত্রিতদের কেউ নন। তারা কেন এসেছে এ কথা জিজ্ঞেস করতেই লোকগুলো গুলি বর্ষণ শুরু করে।

গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য। মাদক চোরাচালানকে কেন্দ্র করে রাজ্যটিতে প্রায় এ ধরের হামলার ঘটনা ঘটে। 

আরবিএস
পবিত্র বড়দিনের আমেজ যখন বিশ্বজুড়ে, ঠিক সেই মুহূর্তে ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী।
উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি বেসরকারি শ্মশানে ‘স্তূপীকৃত’ অবস্থায় ৩৮১টি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ।
ক্ষমতা নিয়েই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক ব্যবস্থা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।
বড়দিনের উপহার নিয়ে বিবাদের জেরে আমেরিকার ফ্লোরিডাতে প্রাণ দিতে হয়েছে এক বোনকে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর