মেক্সিকোর শ্মশানে মিললো ‘স্তূপীকৃত’ ৩৮১ মরদেহ

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:০৫ পিএম

উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি বেসরকারি শ্মশানে ‘স্তূপীকৃত’ অবস্থায় ৩৮১টি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। রোববার (২৯ জুন) স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে। 

চিহুয়াহুয়া রাজ্য প্রসিকিউটরের কার্যালয়ের যোগাযোগ সমন্বয়কারী এলয় গার্সিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিকভাবে আমরা ৩৮১টি মৃতদেহের সন্ধান পেয়েছি এবং সেগুলো আমাদের কাছে আছে। মৃতদেহগুলো অনিয়মিতভাবে শ্মশানে জমা করা হয়েছিলো এবং সেগুলোকে দাহ করা হয়নি। 

গার্সিয়া বলেন, শ্মশানের ভবনে বিভিন্ন কক্ষে মৃতদেহগুলো ‘স্তূপীকৃত’ অবস্থায় ছিলো। 

তিনি আরও বলেন, মৃতদেহগুলো একটির ওপরে আরেকটি মেঝেতে রাখা হয়েছিলো। সমস্ত মৃতদেহকে সুগন্ধিকরণ করা হয়েছিলো যাতে দুর্গন্ধ না ছড়ায়। 

এমনকি দেহ দাহ না করেই ছাইয়ের পরিবর্তে মৃতদের আত্মীয়দের অন্য কিছু দেয়া হয়েছিলো বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।  

কর্তৃপক্ষ অনুমান করেছে, কিছু দেহাবশেষ দুই বছর পর্যন্ত সেখানে থাকতে পারে। 

এক্ষেত্রে গার্সিয়া শ্মশান কর্তৃপক্ষের অবহেলা এবং দায়িত্বহীনতাকে দায়ী করেছেন। 

তিনি আরও বলেন, আপনি যতটা প্রক্রিয়া করতে পারেন তার চেয়ে বেশি নিতে পারবেন না। শ্মশানের একজন প্রশাসক ইতোমধ্যেই নিজেকে প্রসিকিউটরদের কাছে আত্মসমর্পণ করেছেন। 

তবে, কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি মৃতদেহগুলো অপরাধমূলক সহিংসতার শিকার ব্যক্তিদের কিনা। 
সংগঠিত অপরাধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশ মেক্সিকো বছরের পর বছর ধরে ফরেনসিক ব্যবস্থার সংকটে ভুগছে, যার মধ্যে রয়েছে প্রক্রিয়াজাতকরণের জন্য মৃতদেহের সংখ্যাধিক্য, কর্মীদের অভাব এবং অর্থের সীমাবদ্ধতা। 

আরবিএস
ক্ষমতা নিয়েই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক ব্যবস্থা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।
কারাগারে মারা যাওয়া পুতিন সমালোচক ও বিরোধীদলের নেতা আলেক্সেই নাভালনির মৃতদেহ আরও দুই সপ্তাহের ভেতর ছাড় পাচ্ছে না,  কর্তৃপক্ষ এমনটি জানালো তার পরিবারকে।
মেক্সিকোর মধ্যাঞ্চলে বড়দিন বা ক্রিসমাসের প্রাক্কালে আয়োজিত হলিডে পার্টিতে সশস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।  
যুক্তরাষ্ট্র এবং মেক্সিকান কর্মকর্তারা বলছেন, নতুন অভিবাসন নীতির আওতায় প্রতিমাসে কিউবা, নিকারাগুয়া, হাইতি এবং ভেনিজুয়েলা থেকে ৩০ হাজার করে অভিবাসী নেবে আমেরিকা। এর আওতায় আসবেন যেসব লোক- যারা নিজ...
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর