উত্তর-মধ্য নাইজেরিয়ায় ভয়াবহ হামলা, নিহত ১৬

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পিএম

উত্তর-মধ্য নাইজেরিয়ার পালাটুয়া স্টেট বা মালভূমি রাজ্যে ভয়াবহ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। অঞ্চলটিতে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী কারণে এ হামলা হয়েছে এবং কারা এ ঘটনার জন্য দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

পশ্চিম আফ্রিকার দেশটির সেনাবাহিনীর বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

সেনাবাহিনীর ক্যাপ্টেন ওয়া জেমস জানান, মালভূমি রাজ্যের মুশু গ্রামে শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। 

গ্রামের বাসিন্দা মার্কুস আমরোডু বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গোলাগুলির শব্দ শুনি।

তিনি আরও বলেন, আগে থেকে এই হামলার ব্যাপারে কোনো আশঙ্কা ছিলো না। তাই আকস্মিক হামলায় আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। হামলার পরপরই প্রাণ বাঁচাতে অনেকে লুকিয়ে পড়েন। কিন্তু হামলাকারীরা আমাদের অনেককে ধরে ফেলে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।

নাইজেরিয়ার বেশিরভাগ মুসলমান উত্তরাঞ্চলে ও খ্রিস্টানরা প্রধানত দক্ষিণাঞ্চলে বসবাস করেন। মধ্যে রয়েছে বিভাজন রেখা। বছরের পর বছর ধরে উভয়পক্ষের মধ্যে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছে। 

রাজ্যটির গভর্নর কালেব মুতফওয়াং এ হামলাকে ‘বর্বরোচিত, নৃশংস এবং অযাচিত’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। 

তিনি অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তার মুখপাত্র গিয়াং বেরে সাংবাদিকদের জানিয়েছেন। 

প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে এরইমধ্যে অভিযানে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। তবে এখন পর্যন্ত এ হামলার রহস্য উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে মে মাসে একই রাজ্যে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। 

আরবিএস  
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
আফ্রিকার শিং খ্যাত 'হর্ন অব আফ্রিকা' অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত ভূখণ্ড সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইসরাইল।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর