তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র, দু’হাজারের বেশি ফ্লাইট বাতিল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

তুষারঝড় আর তীব্র শীতে বিপর্যস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা। তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলি দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মোট দুই হাজার ৫৮ টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পাঁচ হাজার ৮৪৬ টি ফ্লাইট চলাচলে বিলম্ব হয়েছে।

শিকাগোর হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। আর শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা ও যাওয়া উভয় ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে প্রায় ৬০ শতাংশ। 

তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে- ডেনভার ইন্টারন্যাশনাল বিমানবন্দর ও মিলওয়াকি মিচেল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। 

সবচেয়ে বেশি বাতিল হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট। এই কোম্পানির বাতিল করেছে ৪০১টি ফ্লাইট। স্কাইওয়েস্ট এয়ারলাইন্স বাতিল করেছে ৩৫৮ টি ফ্লাইট। 

ফ্লাইট বাতিলের আশঙ্কার কথা বৃহস্পতিবারই জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তারা বলেছিলো, সামনে মেঘ ও তুষারের কারণে কিছু বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিলম্ব বা বাতিল হতে পারে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১২ টি রাজ্যে শীত ভয়াবহ রূপ ধারণ করবে বলে অনুমান করা হচ্ছে। আর তীব্র এই শীতে প্রভাবিত হবে ১৫ কোটির বেশি আমেরিকানের জীবন-যাপন। 

আরবি
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর