বুর্জ খলিফাকে টেক্কা দেবে জেদ্দা টাওয়ার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বুর্জ খলিফার চেয়ে উঁচু ও অভিজাত টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছে। ভবনের প্রাথমিক নাম দেয়া হয়েছে জেদ্দা টাওয়ার। ফলে বিশ্বের সর্বোচ্চ ভবনের খেতাব হারাতে যাচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা।

বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। অপরদিকে জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে এক হাজার মিটারের বেশি, এমনটাই জানা গিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, উদ্বোধনের সময় ভবনটির নাম কিংডম টাওয়ারও রাখা হতে পারে।

বুর্জ খলিফায় অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা ৯০০। তাতে ৩৫ হাজারের বেশি মানুষ থাকেন। ২০০৪ সালের ছয় জানুয়ারি বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়। এরপর ২০১০ সালে এটা খুলে দেয়া হয়।

তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে জানা গেছে, সৌদি আরবে এমন ভবন তৈরি হচ্ছে যে সেটা ছাপিয়ে যেতে পারে বুর্জ খলিফাকেও। সব মিলিয়ে বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।

অন্যদিকে নির্মাণাধীন জেদ্দা বা কিংডম টাওয়ারের হতে যাচ্ছে উচ্চতা ১ কিমি ৩২৮১ ফুট। এটির একদিকে বিলাসবহুল আবাসিক ভবন, অফিস স্পেস, সার্ভিস অ্যাপার্টমেন্ট ছাড়াও থাকছে নানা সুযোগ-সংবলিত একাধিক অংশ।

এমনকি এটি বিশ্বের সবচেয়ে উঁচু অবসার্ভেটরি বলে গণ্য করা হচ্ছে। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ে যে অবজার্ভেটরি রয়েছে সেটা কতটা উচ্চতায় সেটাও অবশ্য মাথায় রাখা হচ্ছে।

সৌদি প্রিন্স মোহম্মদ বিন সালমন সৌদি আরবের অর্থনীতি আরও মজবুত করার চেষ্টা করছেন। এ জন্যই দেশটিতে বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছেন।

তিনি এই জেদ্দা টাওয়ার তৈরির মাধ্যমে সৌদি আরবের বাণিজ্য ও পর্যটন খাত চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন। ভবনটির কাজও দ্রুত গতিতে আগাচ্ছে। শিগগির বুর্জ খলিফাকে পেছনে ফেলবে জেদ্দা টাওয়ার, এমনটাই আশা সবার।

একাত্তর/আরএ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর