থাইল্যান্ডে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

থাইল্যান্ডের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। বুধবার রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার উত্তরে সুফান বুরি প্রদেশের প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। প্রাদেশিক গভর্নর নাত্তাপাত সুবানপ্রতীপ বলেছেন, সব শ্রমিক নিহত হয়েছেন কিনা সেটিও নিশ্চিত করে জানা যায়নি।

কর্মকর্তারা তদন্তের জন্য বিস্ফোরণস্থলে প্রবেশ করছে। তারা জীবিত কাউকে পাননি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে নিহতের সংখ্যা ২০ জন বলে জানা গেছে। আহত হয়েছেন অনেকে।

বিস্ফোরণের ব্যাপারে প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনকে টেলিফোনের মাধ্যমে অভিহিত করা হয়েছে। কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি।

সামাজিক মাধ্যমে বিস্ফোরণস্থলের কিছু ছবি এসেছে। এসব ছবিতে দেখা যাচ্ছে, একটি খালি ধান ক্ষেতের পাশে ধ্বংসাবশেষ এবং মানবদেহের ক্ষতবিক্ষত অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

উল্লেখ্য, গেলো বছরের জুলাইয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির কারখানায় একই ধরনের দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জন প্রাণ হারান।

এআরএস
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর