চীন-কিরগিজস্তান সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ এএম

চীন-কিরগিজস্তান সীমান্তের পাহাড়ি এলাকায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।  

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে চীনের আকসু শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে জিনজিয়াং অঞ্চলে ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।  

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের দুর্যোগে ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য আটশ’ জনের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে উশি কাউন্টির গ্রামে আবাসিক দু'টি বাড়ি ও গবাদিপশুর আবাসস্থল বিধ্বস্ত হয়েছে। ওই এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পে ছয়জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ভারতের গণমাধ্যমগুলো বলছে, ভূমিকম্পস্থল থেকে এক হাজার চারশ' কিলোমিটার দূরের নয়াদিল্লি শহরে বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে।

এ ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে কাজাখস্তানে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

আরবিএস
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর