উত্তর কোরিয়ার এআই উন্নয়নে নিষেধাজ্ঞা, বাড়ছে উদ্বেগ 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম

উত্তর কোরিয়া তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লাইনিং বিকাশে বেশ তৎপর হয়েছে, যা তাদেরকে কোভিড-১৯-এর প্রতিক্রিয়া এবং পারমাণবিক চুল্লিগুলোর নিরাপত্তা এবং অন্য দেশের নজরদারি থেকে রক্ষা করবে। 

ক্যালিফোর্নিয়ার জেমস মার্টিন সেন্টার ফর নন-প্রলিফারেশন স্টাডিজ (সিএনএস) এর গবেষণা লেখক হিউক কিম তার গবেষণায় বলেন, উত্তর কোরিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উত্তর এআই হার্ডওয়্যার সুরক্ষিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে, তবে এটি সর্বশেষ প্রযুক্তি অনুসরণ করছে।

উত্তর কোরিয়া তার ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত বিনিয়োগ করেছে এই এআই/এমএল এর উন্নয়নে বলে মনে করেন হিউক কিম। 
উত্তর কোরিয়ার কিছু এআই প্রোগ্রামে চীনসহ বিদেশি গবেষক সহযোগিতা করেছেন, গবেষণায় পাওয়া গেছে।

গবেষণায় বলা হয়েছে, উত্তর কোরিয়া ২০১৩ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে এবং সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি কোম্পানি এআই বৈশিষ্ট্যযুক্ত বাণিজ্যিক পণ্যের প্রচার করেছে।

কোভিড-১৯ মহামারি চলাকালীন উত্তর কোরিয়া সঠিক মাস্ক ব্যবহারের মূল্যায়ন এবং সংক্রমণের ক্লিনিক্যাল লক্ষণ সূচককে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি মডেল তৈরি করতে এআই  ব্যবহার করেছিল, কিম রিপোর্টে বলেছেন।

উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা পারমাণবিক চুল্লির নিরাপত্তা বজায় রাখার জন্য এআই ব্যবহার করার বিষয়ে গবেষণাও প্রকাশ করেছেন, প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা এবং স্বাধীন বিশেষজ্ঞরা গত মাসে বলেছিলেন যে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সে একটি নতুন চুল্লি প্রথমবারের মতো কাজ করছে বলে মনে হচ্ছে, যার অর্থ পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়ামের আরেকটি সম্ভাব্য উৎস।

"উদাহরণস্বরূপ, উত্তর কোরিয়ার (মেশিন লার্নিং) ব্যবহার করে একটি ওয়ারগেমিং সিমুলেশন প্রোগ্রামের অনুসরণ সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে অপারেশনাল পরিবেশকে আরও ভালোভাবে বোঝার অভিপ্রায় প্রকাশ করে," তিনি লিখেছেন।

"এছাড়াও, বিদেশি গবেষকদের সাথে উত্তর কোরিয়ার চলমান সহযোগিতা উদ্বেগের কারণ।"

এএ
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
সামাজিক মাধ্যমে ধর্মীয় বাণী ও উপদেশ দিয়ে লাখ লাখ মানুষের আস্থা অর্জন করেছিলেন তিনি। কিন্তু সেই ধর্মের মুখোশের আড়ালে যে লুকিয়ে ছিল এক চরম বিকৃত মানসিকতা, তা এবার প্রকাশ্য এলো। বন্ধুত্ব করতে রাজি না...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর