আমেরিকার নিউইয়র্ক শহরের ব্রুকলিন এলাকার একটি অ্যাপার্টমেন্টে ফ্রিজের ভেতরে এক পুরুষের বিচ্ছিন্ন মাথা ও শরীরের অন্যান্য অংশ উদ্ধারের ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
ওই অ্যাপার্টমেন্টের ভেতরে একটি মরদেহ লুকিয়ে রাখা হয়েছে, এমন গোপন খবরের ভিত্তিততে নিউইয়র্ক পুলিশ স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ছয়টার লোকটির মরদেহ উদ্ধার করে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান গোয়েন্দা জোসেফ কেনির বরাতে মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক পোস্ট জানায়, এই অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার একটি ফ্লাটের ফ্রিজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে চিকিৎসকরা ময়নাতদন্ত করবেন। ফ্রিজটি টেপ দিয়ে মোড়নো অবস্থায় পাওয়া গেছে।
পুলিশের ধারণা, মরদেহ পচনের দুর্গন্ধ এড়াতে ফ্রিজটিকে টেপ দিয়ে মোড়ানো হয়েছিলো। ফ্রিজের ভেতরে পুরো মরদেহটি পাওয়া গেলেও সবগুলো অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ছিলো।
পুলিশ কর্মকর্তা কেনি জানান, আটক নারী অসুস্থতার অভিযোগ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজন্য আটক নারীকে মঙ্গলবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ।
মঙ্গোলিয়ায় এলএনজি ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ছয়