সুইজারল্যান্ডের আলপাইন শহরে রঙ-বেরঙের বেলুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:২৭ এএম

চারদিক বরফে ঢাকা এরই মধ্যে আকাশে রঙ-বেরঙের বেলুন উড়ছে সুইজারল্যান্ডের আলপাইন শহরের আকাশে। হট বেলুন নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। বেলুনের সাথে বাতাসে ভেসে বেড়াচ্ছেন কেউ কেউ। বরফ নিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ দেখা যায় বরফে ঢাকা শহরটিতে।

জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বেলুন উৎসবে সুইজারল্যান্ডের আলপাইন শহরের আকাশ ছেয়ে আছে বর্ণিল সব বেলুনে। আকাশে ভেসে বেড়ায় লাল, নীল, হলুদসহ নানা রঙ আর আকারের সব বেলুন। যা দেখতে ভিড় করেন হাজারো পর্যটক। স্থানীয়দের পাশাপাশি আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরাও।

আলপাইন শহরের ৯ দিনব্যাপী আন্তর্জাতিক বেলুন উৎসব ‘চ্যাটো-ডি’ওএক্সে’ অংশ নেয়ার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। এবারের উৎসবে অংশ নেয় প্রায় ৭৫টি হট এয়ার বেলুন।

আল্পস পর্বতমালার প্রায় আট হাজার থেকে ৯ হাজার কিলোমিটার উপরে এই হট এয়ার বেলুনগুলো উড়তে থাকে। যা দেখতে দারুণ মনোমুগ্ধকর।

এক পর্যটক বলেন, এটা আমার কাছে অনেক শান্তিপূর্ণ একটি যাত্রা ছিলো। প্রতি ঘণ্টায় ৩০ মাইল উপরে উঠে যাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছি। যুক্তরাষ্ট্রে এমন অনুভূতি আপনি কখনোই পাবেন না। তাই আলপাইন শহরে প্রায় আট হাজার থেকে ৯ হাজার ফুট উঁচুতে উঠতে পারার অভিজ্ঞতাটা আসলেই অন্যরকম।

যুক্তরাষ্ট্রের বেলুন পাইলট এলিয়াভ কোহেন বলেন, বিশ্বের অনেক জায়গায় বেলুন উড়িয়েছেন, উড়তেও দেখেছেন। তবে তার মধ্যে সুইস আল্পসের আকাশে বেলুন উড়ানোর সুযোগটা তার কাছে আশীর্বাদের মতো। বেলুনে চড়ে পৃথিবী দেখার জন্য এটা আসলেই অনেক চমৎকার একটি জায়গা। পৃথিবীজুড়ে আমি এখনো পর্যন্ত প্রায় এক হাজার বার হট এয়ার বেলুনে উঠেছি। কিন্তু কোথাও এর আগে এমন অনুভূতি হয়নি।

আলপাইন শহরটি বাতাসের জন্য বেশ বিখ্যাত। তাই সেখানে হট এয়ার বেলুনগুলো ভালোভাবে উড়তে পারে । আর এই কারণেই প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন।

একাত্তর/আরএ
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখে পৌঁছে মিনাবে নিহত শিশু ও ইরানের সকল শহীদকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর