বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত সন্ত্রাসী নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় তিনটি অবস্থানে সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পাক কর্তৃপক্ষ।

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাতে বালুচিস্তান প্রদেশের মাচ শহরে ওই হামলার ঘটনা ঘটে।

প্রদেশটির তথ্যমন্ত্রী জান আচেকজাঈ বলেন, ওই প্রদেশে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সোমবার পাক সেনাবাহিনী অভিযান চালায়।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা মাচ শহরের একটি পুলিশ স্টেশন, কারাগার এবং হাসপাতালে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। খবর পেয়ে সেনাবাহিনী সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়।

দেশটির একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই এলাকায় নিযুক্ত সেনারা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের ওপর একযোগে হামলা চালাতে সক্ষম হয়। বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। এর আগেও গোষ্ঠীগুলো অসংখ্য বিস্ফোরণ, সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার দায়িত্ব স্বীকার করেছে।

প্রাথমিকভাবে আসলাম আচো গোষ্ঠীর সাথে যুক্ত সন্ত্রাসীদের এ আক্রমণের জন্য দায়ী করা হলেও, পরে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) -এর মাজিদ ব্রিগেড হামলার দায় স্বীকার করে।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর