ফিলিস্তিনি শিশু লায়ানকে গুলি করার মুহূর্তের ‘রোমহর্ষক’ অডিও প্রকাশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম

ফিলিস্তিনি শিশু লায়ান হামাদেহকে গুলি করে হত্যার সময় ধারণ করা একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)।

মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওই অডিও রেকর্ডিংটি প্রকাশ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাটি।  

প্রকাশিত রেকর্ডিংয়ে ১৫ বছর বয়সী লায়ানকে বলতে শোনা যায়, “তারা (ইসরাইলি সেনারা) আমাদের লক্ষ্য করে গুলি করছে...ট্যাংকটি আমার সামনেই রয়েছে।”

এসময় চিৎকার করে ওঠে শিশু লায়ান এবং সাথে সাথে গুলির শব্দ শোনা যায়। এর পরপরই নিস্তব্ধ হয়ে যায় সে। 

পিআরসিএস জানায়, সেখানেই লায়ানকে হত্যা করা হয়। অন্যদিকে গাড়িতে থাকা ৬ বছর বয়সী শিশু হিন্দকে দখলদার সেনা ও তাদের ট্যাংক চারদিক থেকে ঘিরে ধরে। 

রেড ক্রিসেন্ট বলেছে, প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

গাজার কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ২৯ ডিসেম্বর ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। 

গেলো শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরাইলকে গণহত্যা বন্ধের নির্দেশ দেয়। কিন্তু তাতেও থামেনি দখলদার বাহিনী। বরং গেলো কয়েকদিনে গাজায় হামলা জোরদার করেছে তেল আবিব। 

দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা বলছেন, গাজায় একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। যেকোনো মূল্যে তাদের থামাতে হবে।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর