পাকিস্তানে ভাগাভাগি করে প্রধানমন্ত্রী হবার প্রস্তাব!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম

সব বাধাবিপত্তি পেরিয়ে পাকিস্তান এখন নির্বাচন পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের জবাব পাওয়া গেলেও, এখন আলোচনার তুঙ্গে দেশটির পরবর্তী সরকার নেই। কে হতে যাচ্ছে প্রধানমন্ত্রী, তা নিয়ে আলোচনা দৌড়ঝাঁপ আর দর কষাকাষিতে দারুণ চাঞ্চল্য দেশটিতে। 

নির্বাচনে কোন দলই সরকার গঠনের মতো সংখ্যা গরিষ্ঠতা না পেলেও, পাকিস্তানে জোট সরকার হতে যাচ্ছে এ ব্যাপারে নিশ্চিত সংশ্লিষ্ট সবাই। তবে পাকিস্তানের ইতিহাস বলছে, যে কোনো জোট সরকারকে তার টিকে থাকার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়। ফলে সহসাই পাকিস্তানে সংকট কাটছে না।
 
এই পরিস্থিতির পরও, ইসলামাবাদের মসনদ দখলে দেশটিতে রীতিমতো ইঁদুর দৌঁড় শুরু হয়েছে। ভোটের ফল প্রকাশের পরপরই ইমরান খান ও নওয়াজ শরীফ নিজেদেরকে বিজয়ী দাবি করেছেন। আর, তৃতীয় হয়েও এই মুহূর্তে দারুণ সুবিধাজনক অবস্থানে চলে গেছেন বিলওয়াল ভুট্টো। 

পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসন জিতেছে। ইমরানের সমর্থিত স্বতন্ত্র এবং নওয়াজের পিএমএল-এন পর তৃতীয় দল তারা। শোনা যাচ্ছে জোট নিয়ে আলোচনা বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী পদে বসানোর দাবি রেখেছে পিপিপি। তবেই নওয়াজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে রাজি তারা।

এরিমধ্যে জোট সরকার গঠনে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেছে পিএমএল-এন ও পিপিপি নেতারা। এ সময় দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা রক্ষায়’ দুই পক্ষ একমত হয়েছে। তবে প্রধানমন্ত্রী পদ নিয়ে কি কথা হয়েছে তা জানায়নি। তবে শোনা গেছে, বৈঠক সরকার প্রধানের পদই ছিলো সব আলোচনার কেন্দ্রে। 

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ দলের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসভবনে যান। সেখানে দু’পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের পর দুই দল একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, পিএমএল-এন প্রতিনিধিদল সরকার গঠনে পিপিপি’র সহযোগিতা চেয়েছে। জবাবে পিপিপি নেতৃত্ব পিএমএল-এন নেতাদের বলেছেন, প্রস্তাবটি নিয়ে তাদের দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে আলোচনা করা হবে। সোমবার বৈঠকটি হবার কথা।

পাকিস্তানের বিভিন্ন সূত্রের বরাতে দেশটি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সম্ভাব্য জোট সরকারে পাকিস্তানি প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি হতে পারে পিএমএল-এন ও পিপিপি’র মধ্যে। আগামী পাঁচ বছর মেয়াদে দু’দল থেকে আড়াই বছর করে প্রধানমন্ত্রী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জিও নিউজ বলছে,  জাতীয় ও প্রাদেশিক পরিষদে জোট সরকার গঠনে রোববার দুই দলের মধ্যে যে বৈঠক হয়, সেখানেই প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে ‘আড়াই বছর করে’ পিএমএল-এন এবং পিপিপির প্রার্থী প্রধানমন্ত্রী থাকবেন। এনিয়ে সাংবিধানিক কোন জটিলতাও নেই।

তবে সোমবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পিপিপি’র তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি জানিয়েছেন যে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধানমন্ত্রীর প্রার্থীকে ভোট দিয়ে বিরোধী দলে থাকতে পারে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

কুন্দি বলেন, বিলাওয়াল প্রধানমন্ত্রী নির্বাচিত না হলে পিপিপিকে বিরোধী দলে রাখার শর্তে পিএমএল-এন-এর প্রার্থীকে ভোট দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার যে দলই ক্ষমতায় আসবে, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা অনেক অসুবিধার সম্মুখীন হবে বলেও সতর্ক করে দেন ফয়সাল করিম কুন্দি।

একাত্তর/এসি
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর