হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯৮ বছর বয়সী এ নেতা ২০২১ সালের ডিসেম্বরে ও ২০২২ সালের জানুয়ারিতেও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে মঙ্গলবার মাহাথিরের প্রেস মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংক্রমণে আক্রান্ত মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইন্সস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে হাসপাতালে থাকার কারণে আদালতে দেশটির বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না মাহাথির। বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগের কারণে মাহাথিরকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে তিনি আবার দেশটির প্রধানমন্ত্রী হন। এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।

২০২২ সালের সাধারণ নির্বাচনে হেরে গেলেও মাহাথির মালয় জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে হটানোর চেষ্টা চালাচ্ছেন।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর