প্যারোলে মুক্ত থাকসিন সিনাওয়াত্রা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

থাইল্যান্ডের সাজা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ছয় মাস হাসপাতালে বন্দী থাকার পর প্যারোলে মুক্তি পেয়েছেন।

ধনকুবের সিনাওয়াত্রা রোববার মৃক্তি পেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ১৫ বছর স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফেরার পর তাকে কারাবন্দি করা হয়েছিলো।

এর আগে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য আট বছরের কারাদণ্ড দেওয়া হয় ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রাকে। অবশ্য থাই রাজা মহা ভাজিরালংকর্ন তার সাজার মেয়াদ কমিয়ে এক বছর করেন।

তবে স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে একরাতও কারাগারে কাটাননি থাকসিন। ছয় মাস বিলাসবহুল হাসপাতালে কাটিয়ে এখন প্যারোলে মুক্তি পেলেন।

এখন থাইল্যান্ডের ক্ষমতায় মসনদে রয়েছে প্রভাবশালী এই বিলিয়নেয়ারের পরিবারের দল ‘ফেউ থাই পার্টি’, স্বভাবতই তার মুক্তিতে দলীয় প্রভাবের বিষয়টি ফুটে উঠেছে।

আর থাইল্যান্ডে মামলার ক্ষেত্রে ধনী ও ক্ষমতাবানদের প্রায়ই বিশেষ সুবিধা দেওয়া হয় বলে সাধারণ নাগরিকরা মনে করেন।

শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন, দেশের আইন অনুযায়ী, রোববার তেকে থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেয়া হবে।

যদিও বয়স ও স্বাস্থ্য বিবেচনায় থাকসিন প্যারোলের যোগ্য, তবে এই মুক্তির পিছনে কোনো শর্ত বা নিষেধাজ্ঞা আছে কিনা তা তারা পরিষ্কার করেননি।

থাকসিন সিনাওয়াত্রাকে বলা হয় থাইল্যান্ডের সবচেয়ে সফল নির্বাচিত নেতা। দেশটির ইতিহাসে থাকসিন ছিলেন প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি পূর্ণ মেয়াদে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। আর তিনি হয়ে উঠেছিলেন রক্ষণশীল রাজতন্ত্রের ভয়ের বিষয়।

২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিন। পরে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ২০০৮ সালে থেকে তিনি দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন।

নির্বাসনের বছরগুলিতে তিনি বেশিরভাগ সময় লন্ডন বা দুবাইতে কাটিয়েছেন। ২০০৭ সালে তিনি ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি কিনে হৈচৈ ফেলে দেন। এরি মধ্যে ২০১১ তেকে ২০১৪ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা।

গত বছরের ২২ আগস্ট স্বেচ্ছা নির্বাসন শেষে ব্যক্তিগত বিমানে করে থাইল্যান্ডে অবতরণ করার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

আরআর/আরবি
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর