পাকিস্তানে ভোট কারচুপিতে জড়িত কমিশন ও প্রধান বিচারপতি!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম

পাকিস্তানে একদিকে যখন নতুন সরকার গঠনের তোড়জোড় তখন অন্যদিকে ভোটে কারচুপি ও জালিয়াতির অভিযোগে তীব্র হচ্ছে বিক্ষোভ-সমাবেশ ও প্রতিবাদ। আট ফেব্রুয়ারির নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের ‘সবচেয়ে বড় জালিয়াতি’ আখ্যা দিয়ে শুক্র ও শনিবারও বিক্ষোভ হয়েছে দেশটি জুড়ে। 

এমন এক পরিস্থিতির মধ্যে পাকিস্তানে নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে নতুন আরেক বোমা ফাটিয়েছেন দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তা। রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা অভিযোগ করেছেন যে, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা 'কারচুপির' সাথে জড়িত ছিলেন।

তিনি শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি তিনি, সব কুকর্মের দায় নিজের কাঁধে নিয়ে নিজের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। যদিও পকিস্তানের নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি এই অভিযোগ অস্বীকার করেছে এবং এনিয়ে একটি বিবৃতিও দিয়েছে। অভিযোগ তদন্তে কমিটিও করেছে ইসিপি। 

পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পিন্ডির কমিশনার থেকে লাহোরের পরিষেবা ও সাধারণ প্রশাসন বিভাগে বদলি হওয়া লিয়াকত আলী চাট্টার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যবস্থা সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। 

কিন্তু সংবাদ সম্মেলনের পরিবর্তে তিনি সাংবাদিকদের সাথে একটি অনানুষ্ঠানিক আলাপে চমকপ্রদ সব দাবি   করছিলেন। চাট্টা বলেন, যে প্রার্থীরা ভোটে হারছিলেন, তাদেরই জয়ী করা হয়েছে। আমি এসবের দায় নিজের কাঁধে নিচ্ছি। পাশাপাশি, এ-ও বলছি যে, প্রধান নির্বাচনী কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সঙ্গে জড়িত।

সাবেক এই কমিশনার জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রাওয়ালপিন্ডি বিভাগের ছয়টি জেলার ১৩টি জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন করেম জনগণের রায়কে চুরি করার প্রক্রিয়ায় জড়িত থাকার দায় নিয়েই তিনি সরে দাঁড়াচ্ছেন। চাট্টা এমন ঘোষণায় দেশটির নির্বাচনকে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

লিয়াকত আলী চাট্টা বলেন, আমি সব অন্যায় ও অনিয়মের দায় নিচ্ছি এবং সবাইকে জানাতে চাই যে, এর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সাথে পুরোপুরি জড়িত। তিনি দাবি করেন, ৭০ হাজার ভোটে এগিয়ে থাকা প্রার্থীকে ফল ঘোষণার সময় হারিয়ে দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন,‘দেশকে পেছন থেকে ছুরির মারার ঘটনা আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমি যে অবিচার করেছি, তার জন্য আমার শাস্তি হওয়া উচিত। বাকিরা যে দোষ করেছেন, তার জন্য তাঁদেরও শাস্তি প্রাপ্য। তাঁর উপর এতটাই চাপ দেয়া হয়েছিল যে, তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। 

পরে তিনি মনস্থির করেন যে, জনসমক্ষে সব তুলে ধরবেন। এর পর তিনি বাকি আমলাদের উদ্দেশে জানান যে, রাজনীতিকদের জন্য এ ধরনের ভুল করা উচিত নয়। পাকিস্তানের নির্বাচন কমিশন এই বিবৃতি দিয়ে এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পিন্ডির কমিশনার কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা খারিজ করা হচ্ছে। নির্বাচন কমিশনের কোনও আমলা এ ধরনের কারচুপির কোনও নির্দেশ কখনও দেননি।

সংবাদিকদের সঙ্গে কথা বলার পর, বিদায়ী কমিশনার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার কার্যালয় সিলগালা করে দেয়। তবে, এক পুলিশ মুখপাত্র বলেছেন যে কমিশনারকে গ্রেপ্তার করা হয়নি। কারণ তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তিনি কিছুক্ষণ হেফাজতে ছিলেন।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর