এবার ১২ দেশকে সাথে নিয়ে যৌথ মহড়ায় নামছে ইরান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ এএম

আগামী কয়েক সপ্তাহের মধ্যে উত্তর ভারত মহাসাগরে একটি যৌথ সামরিক মহড়া চালাবে ইরান। এ মহড়ায় বিশ্বের অন্তত ১২টি দেশের নৌবাহিনী যোগ দেবে বলে জানিয়েছেন ইরানের নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

মঙ্গলবার রাজধানী তেহরানে আইআরআইবি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর প্রেসটিভির।  

শাহরাম ইরানি বলেন, চলতি ফারসি বছর শেষ হওয়ার আগেই এই মহড়া সম্পন্ন হবে। আগামী ১৯ মার্চ চলতি ফারসি বছর শেষ হবে।

গভীর সাগরে ইরানের নৌবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ সাল থেকে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাংকারগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য ইরানের নৌবাহিনী মোতায়েন করা রয়েছে। তখন থেকে এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইরানের নৌবাহিনী নিয়মিতভাবে টহল দিচ্ছে। এতে কৌশলগত সমুদ্রপথে ইরানের স্বার্থ সুরক্ষিত হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ ও নৌযান তৈরিতে আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। 

গত কয়েক বছরে ইরান বিশ্বের বিভিন্ন দেশ যেমন রাশিয়া, চীন ও পাকিস্তানের নৌবাহিনীর সাথে মহড়া চালিয়েছে। এসব মহড়ার মাধ্যমে ইরানের নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করা সম্ভব হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরানি নৌ বাহিনী যুক্ত রয়েছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তেহরান। 

বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই মহড়া ইসরাইলের জন্যও এক ধরনের সতর্কবার্তা। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর