এখনও অক্ষত হামাসের বেশিরভাগ টানেল: নিউ ইয়র্ক টাইমস

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

দখলদার ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, স্থল অভিযান ও নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও গাজা উপত্যকার বেশিরভাগ টানেল ব্যবস্থা এখনও অক্ষত আছে। অন্যদিকে উত্তর গাজায় অন্তত পাঁচ হাজার হামাস যোদ্ধা তৎপর রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। 

ওই কর্মকর্তা জানান, এখনও হাজার হাজার হামাস যোদ্ধা ভূপৃষ্ঠের ওপরে এবং ভূগর্ভে থেকে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। উত্তর গাজায় এখনও অন্তত পাঁচ হাজার হামাস যোদ্ধা তৎপর রয়েছেন।

যদিও ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট দুই মাস আগে দাবি করেছিলেন, উত্তর গাজায় হামাস পরাজিত হয়েছে এবং ইসরাইলি সেনারা সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

এদিকে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে বলছে, গাজার সর্ব-দক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান শুরু করার তারিখ নিয়ে ইসরাইলি যুদ্ধমন্ত্রী গ্যালান্টের সঙ্গে আরেক মন্ত্রী বেনি গান্তজের মতপার্থক্য চলছে। 

আরও বলা হয়েছে, গেলো সাড়ে চারমাসে উত্তর ও মধ্য গাজায় ইসরাইলি আগ্রাসনের সময় প্রাণ বাঁচাতে লাখ লাখ ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নিয়েছেন। ফলে গাজার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ১৫ লাখ গাজাবাসী রাফায় অবস্থান করছেন।

এ পরিস্থিতিতে ইসরাইলি গণহত্যার প্রধান সহযোগী যুক্তরাষ্ট্রও রাফা শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারে নেতানিয়াহু সরকারকে সতর্ক করে দিয়েছে।

জানা গেছে, গাজার হামাস সরকার ২০০০ সালের পর থেকে গাজার মাটির নিচে টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক গড়ে তোলে। যাকে ইসরাইল বলছে ‘গাজা মেট্রো’, কারণ মনে করা হয়, এটা এমন একটি এলাকার নিচে বিস্তৃত, যা লম্বায় প্রায় ৪১ কিলোমিটার আর প্রস্থে ১০ কিলোমিটার।

দীর্ঘদিন ধরে ইরান থেকে আর্থ এবং সামরিক সহায়তা পেয়েছে তারা। এর সঙ্গে সহায়তা করছে লেবাননের হিজবুল্লাহর মতো দলগুলোও। বাইরে থেকে অস্ত্র আমদানি করা হামাসের জন্য কঠিন কাজ ছিলো। সে কারণে গত ৯ বছর ধরে স্থানীয়ভাবেই অস্ত্র তৈরি করেছে তারা। যার অধিকাংশই তৈরি করা হয়েছে এসব টানেলে বসেই।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

এ আগ্রাসনে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর