শর্ত না মানলে কারাগারেই সমাহিত হবে নাভালনির মরদেহ!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

রুশ কারা কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির মরদেহ কারাগারের ভেতরেই সমাহিত করার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নাভালনির স্ত্রী ইউলিয়াও একই অভিযোগ করেছেন। 

শুক্রবার নাভালনির মুখপাত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ কারা কর্তৃপক্ষ নাভালনির মাকে বলেছেন, খুব ছোট পরিসরে তার শেষ বিদায়ের আয়োজন করতে হবে। কোনো গণজমায়েত করা যাবে না। মাত্র তিন ঘণ্টার মধ্যে শেষ করতে হবে দাফন কাজ। 

আরও বলা হয়েছে, এসব শর্ত না মানলে, কারাগারের ভেতরে নাভালনির মরদেহ দাফন করা হবে। 

যদিও এ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন নাভালনির মা লুডমিলা নাভালনায়া। 

এদিকে নাভালনির মুখপাত্র বলছেন, তার মরদেহ কোথায় এবং কীভাবে সমাহিত করা হবে সে বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো কিছু বলার এখতিয়ার নেই। 

তবে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।      

কারাগারে অ্যালেক্সেই নাভালনি। ফাইল ইমেজ।

এর আগে গেলো শুক্রবার আর্কটিক সার্কেলের উত্তরে একটি কারাগারে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার পর আলেক্সেই নাভালনির মৃত্যু হয়েছে বলে রুশ কারা কর্তৃপক্ষ জানায়। কিন্তু এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করে বলেনি কর্তৃপক্ষ।

পুতিন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ায় নাভালনির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছিল। যদিও ক্রেমলিন তাকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছিল। সেসময় রুশ কর্তৃপক্ষ বলেছিল, তাকে নার্ভ এজেন্ট দিয়ে বিষপ্রয়োগের কোনো প্রমাণ নেই।

গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন অ্যালেক্সেই নাভালনি। ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো তাকে। পুতিন ও ক্রেমলিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি আন্দোলন করে আসছিলেন। যার ফলস্বরূপ রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিলো। 

আরবিএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর