ডিএনএতে বানান ভুলেই গোল্ডেন টাইগার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০২:১৭ পিএম

ভুল থেকে অনেক সময় দারুণ কিছু হয়, ঠিক সেটার প্রমাণ হচ্ছে ভারতের গোল্ডেন টাইগার। পৃথিবীর খুব কম সংখ্যক এই প্রজাতির বাঘ আছে।

বাঘের রঙ সৃষ্টিকারী জিন মিউটেশইনের বানান ভুলে তৈরি হয়েছে এই গোল্ডেন টাইগার

ভারতের ন্যাশনাল সেন্টার ফোর বায়োলজিক্যাল সায়েন্স এর ইকোলজির অধ্যপক উমা রামাকৃষ্ণনান বলেন, সাদা এবং তুষার-সাদা বাঘের মতো গোল্ডেন টাইগার রঙ-সৃষ্টিকারী জিনগুলির একটি মিউটেশন হিসাবে আবির্ভূত একটি অপ্রত্যাশিত বৈশিষ্ট্যের ফলাফল। 

তিনি বলেন, ডিএনএ-তে একটি অক্ষর ভুল থাকার ফলে ভিন্ন রঙের সংমিশ্রণ ঘটে। সাদা বাঘের মিউটেশন সোনালি রঙকে বাধা দেয়, আর গোল্ডেন টাইগারে এই উলটো ঘটে। 

"ওয়াইডব্যান্ড" জিনের একটি মিউটেশনের বৃদ্ধি লাল-হলুদ রঙ উৎপাদন করে, যার ফলে জন্ম হচ্ছে গোল্ডেন টাইগারের। বন্য অঞ্চলের প্রতি ১০ হাজার বাঘের শাবকের মধ্যে একটিরও কম সাদা জন্মায় এবং সোনালি বৈশিষ্ট্যটি আরও বিরল।

বিশ্বজুড়ে আনুমানিক ৩০টি গোল্ডেন টাইগার রয়েছে। ভারতের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান দাবি করেছে যে, তাদের কাছে চারটি এমন বাঘ রয়েছে।

 

 

এএ/এআর
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর