বার্লিনে টেসলার কারখানায় উগ্র বামপন্থিদের হামলা, উৎপাদন বন্ধ

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২:৫৭ পিএম

জার্মানির রাজধানী বার্লিনে মার্কিন ধনকুবের ইলন মাস্কের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার একটি কারখানায় হামলা চালিয়েছে এক উগ্র বামপন্থি গ্রুপ। এর ফলে টেসলা তার জার্মান কারখানায় উৎপাদন বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, একটি কট্টর বামপন্থি গ্রুপ টেসলার ওই কারখানার বিদ্যুৎ সরবরাহকারী লাইনে আগুন দিয়েছে। এর পরই টেসলা তার জার্মান কারখানায় উৎপাদন বন্ধ করে দিয়েছে।

একই দিনে টেসলা প্ল্যান্টের কাছে বার্লিনের দক্ষিণ-পূর্বে একটি বিদ্যুতের টাওয়ারে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হলেও লাইনগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ার কারণে ব্র্যান্ডেনবার্গ প্রদেশে অবস্থিত বৈদ্যুতিক গাড়ির এই কারখানার পাশাপাশি আশপাশের গ্রামগুলোও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। 

হামলাকারীদের উদ্দেশে টেসলার সিইও ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, এরা হয় পৃথিবীর সবচেয়ে বোবা ইকো-সন্ত্রাসবাদী।  

জার্মান পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এরইমধ্যে তারা তদন্ত শুরু করেছে। 

এদিকে কট্টর বামপন্থি জার্মান গোষ্ঠী ভল্কাংগ্রুপে (ভলকানো গ্রুপ) এই হামলার দায় স্বীকার করেছে।

গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, নাশকতার মাধ্যমে আমরা গিগাফ্যাক্টরির সবচেয়ে বড় সম্ভাব্য ব্ল্যাকআউট অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছি।

 

এর আগে টেসলার এই কারখানার পরিবেশগত প্রভাব এবং স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থাপনার ওপর প্ল্যান্টের প্রভাব সম্পর্কে উদ্বেগ জানিয়ে তা বন্ধের দাবি তুলেছিল গ্রুপটি। 

ব্র্যান্ডেনবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী মাইকেল স্টুবেগেন বলেছেন, অগ্নিসংযোগের সত্য হলে, এটি হবে বিদ্যুৎ পরিকাঠামোর ওপর একটি ভয়ংকর আক্রমণ।

আল জাজিরা বলছে, নাশকতার এই ঘটনার পর আশপাশের শহর এবং গ্রামে কয়েক ঘণ্টা পরে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা হয়েছিল, কিন্তু টেসলা কারখানা এখনও বিদ্যুৎহীন রয়েছে এবং কর্তৃপক্ষ বলেছে, প্ল্যান্টে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে কয়েক দিন সময় লাগবে।

এর আগে ২০২২ সালের মার্চ মাসে কারখানাটি খুলেছিল টেসলা।  

আরবিএস
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর