নারীর দান করা দুই হাত জোড়া লাগল পুরুষের শরীরে

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৩৭ পিএম

মৃত এক নারীর দান করে যাওয়া হাত অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে এক পুরুষের শরীরে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অস্ত্রপচারের পর নতুন এই দুই হাত পেলেন ওই ব্যক্তি। 

চিকিৎসকরা জানিয়েছেন, দাতার থেকে নেওয়া হাতের শিরা-ধমনী, হাড়-মজ্জা-মাংস সব নিখুঁতভাবে জোড়া লেগেছে গ্রহীতার হাতের সঙ্গে। দাতার থেকে নেওয়া হাত চিত্রশিল্পীর শরীরে মিলেও গেছে। নতুন দুই হাত দিয়ে এখন সব কাজই করতে পারবেন এই শিল্পী।

এর আগে ২০২০ সালে ট্রেন দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন। মীনা মেহতা নামে ব্রেন-ডেথ এক রোগীর দুই হাত নিয়েই প্রতিস্থাপন করার পরিকল্পনা করেন চিকিৎসকেরা।

দক্ষিণ দিল্লীর একটি স্কুলের প্রশাসনিক প্রধান ছিলেন মীনা। তিনি লিখিতভাবেই তার অঙ্গ প্রতিস্থাপনের অনুমতি দিয়ে গিয়েছিলেন। 

মূলত এই ধরনের অপারেশনের ক্ষেত্রে শিরা, ধমনী, স্নায়ু ও টেন্ডন (শক্ত ও মোটা তন্তু) সব ঠিকঠাক ভাবে জুড়তে হয়। প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক, নেফ্রোলজি-সহ অনেকগুলো বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দরকার হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, এই প্রতিস্থাপনের পরবর্তী সময় অনেক গুরুত্বপূর্ণ। কারণ গ্রহীতার শরীর কতটা সেই অঙ্গ গ্রহণ করবে, সেদিকে খুব সতর্ক ভাবে নজর রাখতে হয়। শরীর যাতে ওই অঙ্গকে প্রত্যাখ্যান না করে, সেজন্য গ্রহীতাকে সারা বছর ইমিউনো থেরাপি নিতে হবে, যেন তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা যায়।

৪৫ বছর বয়সী ওই চিত্রশিল্পীকে আগামীকাল স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে এনডিটিভি।

এএ/এআর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং...
তারই ধারাবাহিকতায় বুধবার গণ ইস্তফা দিলেন কলকাতা মেডিকেল কলেজের ৭০ জন চিকিৎসক। 
অবশেষে দীর্ঘ ৪৩ দিন পর আন্দোলনের পথ ছেড়ে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা।
প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠকে জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর