২০২৪ সালে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:৫৬ পিএম

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ তালিকা প্রকাশিত হয়েছে। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে ফিনল্যান্ড টানা সপ্তম বছরের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে রয়েছে। সুখের সূচকে বাংলাদেশ রয়েছে ১২৯ নম্বরে এবং গত বছরের মতোই ভারত ১২৬ নম্বরে রয়েছে। খবর এনডিটিভি।  

নর্ডিক দেশগুলো সব সময় বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ তালিকায় ছিলো। তারা এখনও ১০টি সবচেয়ে সুখী দেশের জায়গা ধরে রেখেছে। তালিকা অনুসারে, ফিনল্যান্ডের পেছনে ১০ শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। এর পরে ইসরাইল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। 

২০২০ সালে তালেবান নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর থেকে মানবিক বিপর্যয়ে জর্জরিত হয়ে পরেছে আফগানিস্তান। এই জরিপ করা সময় ১৪৩টি দেশের নিচে অবস্থান করছিলো আফগানিস্তান।

এক দশক পর প্রথম বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি ২০টি সুখী দেশের মধ্যে ছিলো না। যথাক্রমে তারা ২৩তম ও ২৪তম স্থানে রয়েছে। 

অন্যদিকে কোস্টারিকা ও কুয়েত শীর্ষ ২০ দেশের তালিকার মধ্যে প্রথমবারের মতো প্রবেশ করেছে। কোস্টারিকা তালিকার ১২ নম্বরে ও কুয়েত তালিকার ১৩ নম্বরে।

এবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের কোনো বড় দেশ এখন আর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে নেই। 

শীর্ষ ১০টি দেশের মধ্যে শুধু নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যা ১৫ মিলিয়নের বেশি। আর শীর্ষ ২০টি দেশের মধ্যে শুধু কানাডা ও যুক্তরাজ্যের জনসংখ্যা ৩০ মিলিয়নের বেশি। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৬ থেকে ২০১০ সালের পর সুখের মাত্রার পতন হয় আফগানিস্তান, লেবানন ও জর্ডানে। তার বিপরীতে পূর্ব ইউরোপীয় দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়া সবচেয়ে বেশি সুখের মাত্রার বৃদ্ধি পেয়েছে।

এই বছরের প্রতিবেদনে আরও দেখা গেছে, সব স্থানে না হলেও বিশ্বের বেশিরভাগ অঞ্চলে তরুণরা বয়স্কদের থেকে বেশি সুখী।

তবে, ২০০৬ থেকে ২০১০ সালের তালিকায় দেখা যাচ্ছে যে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৩০ বছরের কম বয়সী তরুণরা তাদের জীবন নিয়ে খুশি নয়। এর বিপরীতে, মধ্য ও পূর্ব ইউরোপে, সকল বয়সী মানুষের সুখের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর পশ্চিম ইউরোপে সকল বয়সের মানুষ একই ধরনের সুখের কথা জানিয়েছে। 

সুখের তালিকাটি ব্যক্তির জীবন সন্তুষ্টির ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সেই সঙ্গে মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, গ[ আয়ু বৃদ্ধি, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতি প্রভাব ফেলে এই তালিকার ওপর।

একাত্তর/এসি
টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের মুকুট ধরে রেখেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সমর্থিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’-এ ১৪৭টি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই নর্ডিক রাষ্ট্রটি। খবর...
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই ফিনল্যান্ডের সাথে দশ বছরের নিরাপত্তা চুক্তি সই করেছে ইউক্রেন। এই চুক্তির আওতায় দেশ দু'টি নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা বাড়বে। 
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির উত্তরে একটি স্কুলে ১২ বছরের সন্দেহভাজন শিশু শিক্ষার্থীর গুলিতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর