আমেরিকাতে জাহাজের ধাক্কায় ভেঙ্গে পড়লো সেতু

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম

পদ্মা সেতু ও যমুনা সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কার খবরে তোলপাড় হয়েছিলো বাংলাদেশ। এবার প্রায় একই ধরনের ঘটনা ঘটলো আমেরিকাতে। জাহাজের ধাক্কায় হুড়মুড় করে ভেঙ্গে পড়েছে একটি সেতু। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

সিএনএন জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে, আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের এক সেতুতে সজোরে ধাক্কা মারে একটি পণ্যবাহী জাহাজ। এরপরই, বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে নদীতে পড়ে যায়। 

জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার পথে সেতুটির একটি পিলারে সজোরে ধাক্কা মারে। সেতুটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নিচে প্যাটাপসকো নদীতে পড়ে যান। ধাক্কা মারার পর, জাহাজটি সেতুটির নিচে আটকে গেছে। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। 

এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও সংখ্যা জানানো হয়নি। তবে বাল্টিমোর শহর কর্তৃপক্ষ জানাচ্ছে, সেতু ভেঙ্গে পড়ায় কমপক্ষে সাতজন ব্যক্তি ও সাতটি গাড়ি পানিতে পড়ে গেছে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে জানিয়েছে, এই দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কাতে তারা উড়িয়ে দিতে পারছেন না। 

ঘটনার কিছু ভিডিও এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে ধরা পড়েছে সেতু ভেঙে পড়ার মুহূর্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, জাহাজটি পুরো গতিতে এসে সেতুটির একটি পিলারে ধাক্কা মারছে। এরপরই একটা আগুনের গোলা দেখা যায়। তারপরই তিন চার টুকরো হয়ে ভেঙে পড়ছে সেতুটি। 

সিএনএন ও আজ জাজিরা জানিয়েছে, ঘটনার পরপরই সেতুর উপরে দুই দিকের সব লেনেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। প্যাটাপসকো নদীর উপর তৈরি এই সেতু ১.৬ মাইল দীর্ঘ। বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়ের অপরিহার্য যোগসূত্র এই সেতু।

একেক দিকে চার লেনে যানবাহন চলাচল করে। কাজেই, যান চলাচল বন্ধ রাখায় সেতুর দুই দিকে বিশাল গাড়ির লাইন পড়ে গিয়েছে। বন্ধ রাখা হয়েছে, সেতুর নীচ দিয়ে নৌযান চলাচলও। প্যাটাপসকো নদীর সব ধরনের জাহাজ, স্টিমার ও নৌকাকে অন্যপথে ঘুরিয়ে দিয়েছে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি।

এরইমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে মার্কিন কোস্ট গার্ড বাহিনীও। বাল্টিমোর পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, সেতু ধসে পড়ার বিষয়ে তারা অবগত। তাদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।

এআরএস/আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর