হার্ভার্ডের লাইব্রেরিতে মানুষের চামড়ায় বাঁধানো বই

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিতে গত ৯০ বছর যাবত সংরক্ষিত ছিল মানুষের চামড়ায় বাঁধানো একটি বই। এ বইটি থেকে মানুষের চামড়া অপসারণ করা হয়েছে বলে বুধবার বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে।

‘ডেস্টিনিজ অব দ্য সোল’ নামের ঊনবিংশ শতকের বইটি নিয়ে গবেষণা হয়। ২০১৪ সালে জানা যায়, এক নারীর চামড়া দিয়ে বাঁধাই করা এই বই। খবর এএফপি’র।

হার্ভার্ড জানিয়েছে, চামড়াটি অপসারণ করা হয়েছে এবং ফ্রান্সের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার শেষকৃত্যের ব্যবস্থা করা হবে।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ফরাসি লেখক আর্সিন হোসায়ের লেখা বইটির প্রথম মালিক ছিলেন ড. লুডোভিচ বোল্যান্ড। তিনি এক হাসপাতালে কর্মরত থাকাকালে ওই হাসপাতালের এক মানসিক রোগী হৃদরোগে মারা যান। তার চামড়া দিয়েই বইটি বাঁধাই করেন ড. বোল্যান্ড।

২০২২ সালে হার্ভার্ডের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির সংরক্ষণে রয়েছে আরও ২০ হাজারের বেশি মানব দেহাবশেষ, যার মধ্যে আছে কঙ্কাল, দাঁত, চুল, এবং হাড়ের অংশ।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর