জালিয়াতির দায়ে ক্রিপ্টোকারেন্সির রাজার ২৫ বছরের কারাদণ্ড

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:৪৩ পিএম

ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির দায়ে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি ফার্ম এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে। 

বৃহস্পতিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল জেলা আদালতের বিচারক লুইস এ কাপলান এই রায় ঘোষণা করেন। 

এক সময় ফ্রাইডকে ক্রিপ্টোকারেন্সির রাজা হিসাবে বিবেচনা করা হতো। তবে তিনি ছিলেন দেউলিয়া হয়ে যাওয়া ক্রিপ্টোকারেন্সি ফার্ম এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী ছিলেন। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে নাটকীয় পতনের আগে পর্যন্ত এফটিএক্স ছিলো সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সির ফার্ম। সেই সময় কোম্পানিটির বাজারমূল্য ছিলো ৩০ বিলিয়ন ডলারেরও বেশি। 

তখন থেকেই ব্যাঙ্কম্যান-ফ্রাইড গণ্য হতে থাকেন বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে। তবে বৃহস্পতিবারের আদালতের রায়ের সঙ্গে সঙ্গে সাবেক এই বিলিয়নিয়ারের পতন নিশ্চিত হয়ে গেলো। 

কয়েক বছর ভালোভাবে চললেও ফ্রাইডের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে গত বছরের নভেম্বরে। এফটিএক্সের গ্রাহকদের আট বিলিয়ন ডলার তিনি রাতারাতি চুরি করে নেন বলে অভিযোগে বলা হয়। 

আর এরপরই জালিয়াতি ও অর্থ পাচারের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হন ক্রিপ্টোর সাবেক এই রাজা। 

মার্কিন আইনে ফ্রাইডের অপরাধ এতোই গুরুতর যে, তাকে সর্বোচ্চ ১০০ বছরের সাজা দেয়া যেতো। কিন্তু গত মাসে তার আইনজীবী বিচারককে সাবেক এ বিলিয়নিয়ারের প্রতি সদয় হওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে তাকে সর্বোচ্চ সাত বছরের দণ্ড দিতে অনুরোধ জানান।

তবে আদালতে ফ্রাইডের বিরুদ্ধের কৌশলীরা তাকে ৪০ থেকে ৫০ বছরের সাজা দেওয়ার দাবি জানান।

তাদের যুক্তি, এতো বড় অপরাধের দায়ে ৩২ বছর বয়সী ব্যাঙ্কম্যান-ফ্রাইডের মধ্যে কোনো ধরনের  অনুশোচনা দেখা যায়নি। 

আরআর/আরবি 
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর