পবিত্র ভূমি দিবসে ফিলিস্তিনিদের প্রতিবাদ যাত্রা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:৩৮ পিএম

প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা ১৯৭৬ সালের ৩০ মার্চের ঘটনা স্মরণ করে ভূমি দিবস বা ইয়োম আল-আর্দ পালন করে। সেদিন ফিলিস্তিনিদের ভূমি দখলে বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ছয় জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছিলো। ফিলিস্তিনিদের কাছে এই দিনটির গুরুত্ব অনেক।  

৪৮ তম ভূমি দিবস উপলক্ষ্যে, যুদ্ধ পরিস্থিতিকে উপেক্ষা করেই শনিবার ইসরাইলের দখলদারত্বের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে ফিলিস্তিনে। এ সময় তারা ফিলিস্তিনি ভূমিদখল করে নেওয়ার হুমকি দেয়া কট্টর ডানপন্থি ইসরাইলি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।  

ভূমি দিবস উপলক্ষে হাজার-হাজার ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলের অভ্যন্তরে বিক্ষোভ করেছে। দিবসটি শুধু ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত জনগণই পালন করে না; বরং সারাবিশ্বে বসবাসরত ফিলিস্তিনিরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে আসছেন।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস অঙ্গীকার করেছে, ইসরাইলকে এক ইঞ্চি ভূমিও জবরদখল করতে দেওয়া হবে না। সংগঠনটি আরও বলেছে, দখলদার ইসরাইলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য। এজন্য দরকার জাতীয় সংহতি ও পূর্ণাঙ্গ প্রতিরোধ।

ইসরাইলের অভ্যন্তরে এবং অধিকৃত অঞ্চল জুড়ে ফিলিস্তিনিরা এই দিনটিকে প্রতিবাদ ও শোক মিছিলের মাধ্যমে পালনের পাশাপাশি জলপাই গাছ লাগিয়ে জমির সাথে তাদের সংযোগ পুনঃনিশ্চিত করার জন্য উদযাপন করে। বিক্ষোভগুলো প্রায়শই ইসরাইল দ্বারা নিষ্ঠুর শক্তি প্রয়োগের মুখোমুখি হয়।

ইসরাইলের অভ্যন্তরে বসবাস করা ফিলিস্তিনিরা দেশটির ২০ শতাংশ জনগণ। এ ফিলিস্তিনিরা ১৯৪৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ইসরাইলের সামরিক আইনের মধ্যে ছিলেন। তারা ফিলিস্তিনি জাতীয়তাবাদের চেতনার কথা বলার জন্য কারফিউ ও গ্রেফতারসহ বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করেছিলেন।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর