জোর করে হিজাব অপসারণ, কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দিলো নিউইয়র্ক পুলিশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম

অবশেষে দুই মুসলিম নারীর ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। আর এর জেরেই এবার এক কোটি ৭৫ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ গুনতে হবে এনওয়াইপিডিকে। 

শনিবার ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে জামিলা ক্লার্ক এবং আরওয়া আজিজ নামে ওই দুই নারীকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। এরপর ছবি তোলার জন্য তাদের হিজাব অপসারণ করতে বাধ্য করা হয়। এক্ষেত্রে তাদের গোপনীয়তার অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।  

মার্কিন আইনজীবীরা বলছেন, আইনি ফি এবং অন্যান্য খরচ বাদ দেয়ার পরও ক্ষতিপূরণের এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার অবশিষ্ট থাকবে। যারা একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন এমন প্রায় তিন হাজার ৬০০ জন নারী-পুরুষের মধ্যে এ অর্থ ভাগ করে দেয়া হবে।  

ক্লার্ক এবং আজিজের আইনজীবী অ্যালবার্ট ফক্স কান বলেন, এই ঘটনা একটি শক্তিশালী বার্তা দেয় যে, নিউইয়র্ক পুলিশ নিউইয়র্কবাসীর অধিকার লঙ্ঘন করতে পারে না।

যদিও পুলিশের দাবি ছিলো, সুরক্ষা আদেশ লঙ্ঘনের দায়ে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছিলো। কিন্তু ওই দুই নারী জানান, হেনস্তার উদ্দেশ্যেই তাদের গ্রেপ্তার করেছিলো পুলিশ।

ক্লার্ক তার আইনজীবীদের দেওয়া এক বিবৃতিতে বলেছেন, যখন তারা আমাকে আমার হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলো, তখন আমার মনে হয়েছিলো যেন আমি নগ্ন। 

তিনি আরও বলেন, আমি আজ অনেক গর্বিত যে, হাজার হাজার নিউইয়র্কবাসীর জন্য ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আমি ভূমিকা পালন করতে পেরেছি। 

নিউইয়র্ক আইন বিভাগের মুখপাত্র নিকোলাস পাওলুচি বলেন, এর ফলে এনওয়াইপিডি'র একটি ইতিবাচক সংস্কার হয়েছে। মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি পুলিশের সম্মান দেখাতে হবে। 

সংশ্লিষ্টরা বলছেন, এখন ইহুদিদের পরচুলা বা ইয়ারমুলক এবং শিখদের পাগড়িসহ অন্যান্য ধর্মীয় পোশাক পরার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা পাওয়া যাবে। 

মার্কিন আইন বলছে, পুলিশ অস্ত্র বা নিষিদ্ধ জিনিসের সন্ধানের জন্য অস্থায়ীভাবে কারো মাথার আবরণ সরিয়ে ফেলতে পারে, তবে সেক্ষেত্রে একই লিঙ্গের কর্মকর্তাদের দ্বারা তা করতে হবে।  

মার্কিন ইসলামিক রিলেশন কাউন্সিলের নিউইয়র্কের নির্বাহী পরিচালক আফাফ নাশের বলেন, আমরা সেই মুসলিম নারীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই যারা সাহসিকতার সাথে এই মামলায় অটল থেকেছেন। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর