ইসরাইলি জাহাজ জব্দ করল ইরান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৩১ এএম

নানা উত্তেজনার মধ্যেই ইসরাইলি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীর কাছে ওই জাহাজ জব্দ করে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি কমান্ডোরা আজ শনিবার (১৩ এপ্রিল) হেলিকপ্টারযোগে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অভিযান চালাচ্ছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়।

ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। এ হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান। যদিও ইসরায়েল ওই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরান খুব শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে। গত বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়- ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে।

এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে দিয়েছে। এর মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দের কথা প্রকাশ্যে এলো।  সূত্র : টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

 

এআর
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর