আবারও ড্রোন হামলার কবলে ইসরাইল!

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:০৪ পিএম

ইরানি ড্রোন ও মিসাইল হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হামলার শিকার হয়েছে ইসরাইল। এবার একটি মাত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যথারীতি এবারও ইসরাইল দাবি করেছে, ড্রোনটি কোথাও আঘাত করার আগেই ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ধ্বংস করে দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একটি মনুষ্যবিহীন বিমান ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। পূর্বদিক থেকে ড্রোন এসেছে বলে জানানো হয়। রোববার দিবাগত রাতে এটি আসার পথে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আইডিএফ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এমনকি কেউ এই ড্রোন হামলার দাবিও করেনি। আইডিএফও এ বিষয়ে কিছু বলছে না। ফলে এনিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিরপক্ষে কোন সংস্থাও খবরটি যাচাই করেনি।

সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডারসহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাত কর্মকর্তাকে হত্যা করে ইসরাইল। এ হামলার জবাবে রোববার ভোরে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান।

ইসরাইলে মিসাইল হামলা সফল হয়েছে বলে দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগারি। যদিও ইসরাইল দাবি করেছে, ইরানের ছোড়া ৯৯ শতাংশ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে তারা। তাদের সামরিক স্থাপনার কোন ক্ষতি করতে পারেনি ইরান।

এআর
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর