বোয়িং ড্রিমলাইনার না ওড়ানোর পরামর্শ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পিএম

অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত উড়োজাহাজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির এক প্রকৌশলী। তিনি বিশ্বে চালু থাকা বোয়িংয়ের ৭৮৭ মডেলের উড়োজাহাজ না ওড়ানোর পরামর্শ দিয়েছেন।

বোয়িংয়ের প্রকৌশলী স্যাম সালেহপৌর গত সপ্তাহে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সমস্ত ড্রিমলাইনারকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং উড়োজাহাজের ফিউসিলাজের ছোট ফাকাগুলো পরীক্ষা করার আহ্বান জানান।

এই বোয়িং প্রকৌশলী অভিযোগ করেছেন, বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ নির্মাণের সময় দ্রুততার আশ্রয় নেয়া হয়েছিল। এবং এই সব উড়োজাহাজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের ঝুঁকি বিপর্যয়কর মাত্রায় পৌঁছে গেছে।

স্যাম সালেহপৌর বলেন, আমি কখনো উড়োজাহাজের এমন গুরুতর অবস্থা দেখিনি। আমি কখনোই আমার পরিবারের সদস্যদের বোয়িং-৭৮৭ এ উঠতে দেব না।

তিনি চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দায়ের করেন। এরপরই ফেডারেল এভিয়েশন তদন্ত কাজ শুরু করে। এর আগে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নতুন ৭৩৭ ম্যাক্স জেটের সবধরনের উড্ডয়ন দুবার বাতিল করেছিল।

২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন চতুর্থ ও শেষ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। ১৫ সেপ্টেম্বর বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ বিরতিহীনভাবে ১৫ ঘণ্টা উড়ে সিয়াটল হতে সরাসরি ঢাকায় এসে অবতরণ করে।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
জুন মাসে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার ফ্লাইট দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিয়ে এখন চর্চা তুঙ্গে।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ২৪১ জনের...
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর