ভারতে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা টেসলার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পিএম

প্রায় তিন বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে ২১ এপ্রিল ভারতে আসছেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্ক। 

৪৮ ঘণ্টার এই সফরে তিনি ভারতের সরকারি কর্মকর্তা এবং শিল্পপতিদের সঙ্গে বৈঠক ছাড়াও দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই সফরে টেসলা ছাড়া ভারতে স্টারলিঙ্ক নিয়েও সুবিশাল পরিকল্পনা রয়েছে তার। 

ইভি গাড়ি বা ইলেক্ট্রিক ভ্যাহিকেল তৈরিতে জোর দিচ্ছে ভারত সরকার। ২০৩০ সালের মধ্যে নতুন গাড়ি বিক্রয়ের ৩০ শতাংশই ইভি চাইছে দেশটি। এই লক্ষে সম্প্রতি দেশটিতে বৈদ্যতিক গাড়ি আমদানির কর ১০০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। এমন প্রেক্ষিতে আগামী ২১ ও ২২ এপ্রিল বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত সফরে আসছেন বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্ক। শোনা যাচ্ছে, ভারতে প্রাথমিকভাবে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে টেসলা।

মূলত ভারত সরকার নতুন ইভি নীতি ঘোষণার পরই টেসলার ভারত প্রবেশ নিয়ে জোরসোর আলোচনা চলছে। রয়টার্স বলছে, দেশটির বৈদ্যুতিক গাড়ির বাজারের ভবিষ্যত সম্ভাবনা ও মাস্কের সফর কৌশলগতভাবে বেশ সময়োপযোগী। এর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বয়ংক্রিয় গাড়ির বাজার হতে পারে ভারত।

এদিকে  যুক্তরাষ্ট্র ও চীনে গাড়ি বিক্রি কমায় বিকল্প বাজারের দিকে নজর দিয়েছে টেসলা। ভারতে টাটা মোটরস এখন ইভির বাজারে রাজত্ব করছে।

এই সফরে টেসলা ছাড়া স্টারলিঙ্ক নিয়েও পরিকল্পনা রয়েছে মাস্কের। তবে স্টারলিঙ্ক ভারতে চালু হলে বিরাট চাপে পড়বে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও, তা বলার অপেক্ষা রাখে না।

একাত্তর/এসি
বৈদ্যুতিক গাড়ির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর মিনিমালিস্টিক বা লুকানো ডোর হ্যান্ডেল। তবে এই জনপ্রিয় ডিজাইনটিই এখন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। জরুরি পরিস্থিতিতে লুকানো দরজা খুলতে না পেরে...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর