কেনিয়ায় বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১৮৮, নিখোঁজ শতাধিক

আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:৩৮ এএম

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় গেলো মার্চ থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। 

বৃহস্পতিবার কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রিপাবলিকান হেরল্ড। 

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর কার্যালয় জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় হিদায়া আঘাত হানতে পারে। যার ফলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরও খারাপ হতে পারে পরিস্থিতি।  

কর্তৃপক্ষ বলেছে, কেনিয়ার বৃষ্টি ও বন্যার কারণে এরইমধ্যে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি, রাস্তা ও সেতুসহ বহু অবকাঠামো ধ্বংস হয়েছে। 

কিতেঙ্গেলা শহরমুখী মহাসড়কের একটি অংশ এবং দেশের আরও অন্তত তিনটি সড়ক বন্যা ও আবর্জনার কারণে বন্ধ রয়েছে।

সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকারী কুকুর নিয়ে তল্লাশি অভিযানে যোগ দিয়েছে। এছাড়া, রাজধানী নাইরোবি থেকে ২১৫ কিলোমিটার দূরে নারোকের একটি ক্যাম্পে আটকা পড়া পর্যটকদেরও উদ্ধারের চেষ্টা করছে রেডক্রস।

কেনিয়ার সরকার ঘোষণা করেছে, তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য হাসপাতালের সমস্ত খরচ বহন করবে। এছাড়া ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোর আর্থিক বোঝাও কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আরবিএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর