মানুষের ভাষা-সংস্কৃতি নিয়ে চাঁদে যাচ্ছে মহাকাশযান

আপডেট : ১০ মে ২০২৪, ০৭:১৪ পিএম

লাখ লাখ কিলোমিটার দুরে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে এবার মানুষের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করা উদ্যোগ নেওয়া হয়েছে। আর খুব শিগগিরই ২৭৫টি ভাষার একটি ‘মেমোরি ডিস্ক’ নিয়ে একটি মহাকাশযান চাঁদের দিকে রওনা করবে।

আর এই অভিযানের মাধ্যমেই জীবনের স্মৃতি সংরক্ষণের জন্য টাইম ক্যাপসুল নির্মাণের বিষয়টিই এবার আরো বড় পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে।

আইস্পেস নামে একটি জাপানি চন্দ্র অনুসন্ধান সংস্থা চাঁদে মানুষের উপস্থিতি আরো বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। সঙ্গে যোগ দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।

এরই অংশ হিসেবে পৃথিবী তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার দূরে চাঁদে মানুষের ভাষা সংরক্ষণ করার গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।

আইস্পেস তাদের পরবর্তী চন্দ্রাভিযান হাকুতো-আর মিশন-২ এর মাধ্যমে চাঁদে মানুষের ভাষা পাঠানোর চেষ্টা করবে। এই অভিযানের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে একটি ‘মেমরি ডিস্ক’ পাঠানো হবে। যেটি তৈরি করেছে ইউনেস্কো। এই মেমরি ডিস্কের ভেতর থাকবে ২৭৫টি ভাষা এবং অন্যান্য সাংস্কৃতিক শিল্পকর্ম।

হাকুতো-আর মিশন ২ চাঁদের পৃষ্ঠে পাঠাবে একটি রোবটিক ল্যান্ডার। এই ল্যান্ডারে করেই পাঠানো হবে মেমোরি ডিস্কটি।

ভবিষ্যতে যদি বিশ্ব সভ্যতা কোনোভাবে হুমকির মুখে পড়ে, তাহলে যেনো মানুষের ভাষা ও সংস্কৃতি সংরক্ষিত থাকে সেজন্যই চাঁদে ভাষা পাঠানোর কাজ চলছে বলে জানানো হয়েছে।

এ নিয়ে আইস্পেস ডটকম এক বিবৃতিতে বলেছে, ইউনেস্কো মানব সংস্কৃতির প্রতিনিধিত্ব করা ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। চন্দ্রপৃষ্ঠে মানুষের অস্তিত্ব রক্ষার উদ্দেশ্য মানব সংস্কৃতি সংরক্ষণ করা। 

আরবি
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর