পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, বিপর্যয়ের আশঙ্কা

আপডেট : ১১ মে ২০২৪, ০৩:১৭ পিএম

পৃথিবীতে আঘাত হেনেছে একটি শক্তিশালী সৌরঝড়। এর ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট, স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এনওএএ) জানিয়েছে, শুক্রবার রাতে সৌরঝড়টি পৃথিবীতে আঘাত হানে। 

সংস্থাটির পরিচালক ক্লিনটন ওয়ালেস এক বিবৃতিতে বলেছেন, "এটি একটি অস্বাভাবিক এবং সম্ভাব্য ঐতিহাসিক ঘটনা।"

এদিকে সৌরঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বহু দেশের আকাশে অরোরা বা মেরুজ্যোতি দেখা গেছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

সূর্য তার ১১ বছরের দীর্ঘ সৌর চক্র অতিক্রম করছে জানিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, আর এ কারণেই করোনাল ম্যাস ইজেকশন এবং সৌর শিখা ঘটছে, যা ২০২৫ সাল পর্যন্ত চলতে থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, গেলো দুই দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। 

এর আগে ২০০৩ সালে, এমনই একটি সৌরঝড় পৃথিবীতে আঘাত হেনেছিল। সে সময় সুইডেনে বৈদ্যুতিক ব্ল্যাকআউটের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এবারের ঝড়ে বিশ্বজুড়ে ইন্টারনেট, স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি। 

সূর্য যখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে ঠিক সেই সময় এক রকম ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। তার সঙ্গে তীব্র শক্তি নির্গত হয়, যা পৃথিবীসহ গোটা সৌরজগতে ছড়িয়ে পড়ে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সংস্পর্শে এলে বায়ুমণ্ডলের সঙ্গে বিক্রিয়া ঘটে মেরুজ্যোতির আকার ধারণ করে।

আরবিএস
গত মাসে ভেস্তে যাওয়া সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ চরম ব্যর্থতা ছিল বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাসীন দলের সর্বশেষ বৈঠকে এ নিয়ে একটি প্রতিবেদন পেশ করা হয়েছে।সোমবার রাষ্ট্রীয়...
সাম্প্রতিক স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার-সদৃশ অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের...
উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা। উৎক্ষেপণের সময় রকেটের বুস্টার এবং পেলোড সমুদ্রে বিধ্বস্ত হয় বলে...
লাখ লাখ বহুতল ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি। ধীরে ধীরে এ পরিবর্তন বোঝা যাচ্ছে।সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ দ্রুত নিউইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।ধারণা করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর