প্রমোদতরীতে অনন্ত-রাধিকা উৎসবে যা থাকছে

আপডেট : ২৯ মে ২০২৪, ০২:৪৮ পিএম

এ যেন আধুনিক কালের রূপকথা। রাজপুত্র আর রাজকন্যার বিয়ে। তাই তো আয়োজন সেই রকম জমকালো। মূল অনুষ্ঠানের আগেও থাকে গালা উৎসব। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট জুলাই মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তার আগে বিলাসবহুল দ্বিতীয় প্রাক-বিবাহের আয়োজনে ব্যস্ত সময়ে আছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। প্রথম আয়োজনটি হয়েছিলো ভারতের মাটিতে, আর দ্বিতীয়টি উদযাপিত হচ্ছে পানির ওপরে।

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাকবিবাহ উৎসব শুরু হয়েছে বুধবার। এবার গুজরাটের জামনগরে নয়, এবারের পর্ব বিলাসবহুল এক ক্রুজ শিপে। বিশাল বড় একটি হোটেলকেও টেক্কা দিতে পারে এই ক্রুজ শিপ। ২৯ মে থেকেই শুরু চারদিনের বিলাসবহুল সেই ক্রুজ শিপের যাত্রা। এরইমধ্যে ক্রুজ লাইনারটিতে যার যার কেবিনে উঠে গেছেন বলিউড-হলিউড তারকাসহ বিশ্বের তাবড় তাবড় ধনকুবেররা। এবারও চারদিনে থাকছে চারটি থিম।

ইউরোপের বুকে ইতালিতেই বসছে বিলাসবহুল এই আসর। এবারও অতিথি তালিকায় আছেন সালমান খান, আমির খান, শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিংসহ প্রথমসারির তারকারা। আরও আছেন স্ত্রীসহ সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ তারকা ক্রিকেটাররা। আর দ্বিতীয় অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিরারও।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিলাসবহুল ক্রুজ লাইনারে চড়ে প্রায় ৮০০ অতিথিকে দুর্দান্ত রোমাঞ্চকর এক অভিজ্ঞতা নেবেন। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে সাগে চার হাজার কিলোমিটারের একটি মনোরম যাত্রার সাক্ষী হবে তারা। অনুষ্ঠানের শুরুতে ইতালির সিসিলির রাজধানী পালের্মোর তিন হাজার বছরের ঐতিহ্যবাহী ক্রুজ বন্দর থেকে ছাড়বে প্রমোদতরী। চারদিন পর ১ জুন বিলাসবহুল এই প্রমোদতরী পৌঁছাবে সুইজারল্যান্ড।

প্রাকবিয়ের আমন্ত্রণপত্রের নামকরণ করা হয়েছে ইতালীয় লেখক ড্যানিয়েলা রিহারের গ্রন্থ ‘লা ভিটা এউন ভিয়াজ্জিও’ এর নামানুসারে। যার অর্থ ‘লাইফ ইজ আ জার্নি’। অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, প্রমোদতরীতে ওঠার সময় তারা যেন কোনো ক্যামেরা বহন না করেন। কারো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্যই এই সতর্কতা নেয়া হয়েছে।

আম্বানি পরিবারের তরফে আতিথেয়তার কোন ত্রুটি থাকছে না। অতিথিদের দেখভাল করতে রাখা হয়েছে ছয়শ’ জন কর্মী। এই ক্রুজের আরও একটি আকর্ষণীয় দিক হল যে পুরো উদযাপনটি হবে স্পেস-থিম ভিত্তিক। এটি মাথায় রেখে রাধিকা একটি দুর্দান্ত কাস্টম-মেড গ্রেস লিং কউচার পিস পরবেন। জানা গেছে, গ্যালাকটিক রাজকুমারীর কনসেপ্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই বিশেষ পোশাক।

রাজকীয় এই অনুষ্ঠানে অতিথিদের খাবারের তালিকায় থাকবে গুরমেট কুইজিন। জামনগরে অনন্ত-রাধিকার প্রথম প্রেম উৎসব, যেখানে পারসি, থাই, মেক্সিকান এবং জাপানি খাবারসহ একটি বিশাল মেনুর আয়োজন ছিল। গত মার্চে গুজরাটের জামনগরে প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠানে আলাদা আলাদা থিম ধরে তিন দিনে অতিথি সমাগম, অনুষ্ঠানের বৈচিত্র্য, ভারতীয় ঐতিহ্য আর খরচের বহরে ইতিহাস গড়েছিল আম্বানিরা। 

এআরএস/এআর
ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।
এটা যেন কোন বিয়ে নয়, মাসের পর মাস ধরে চলমান কোন বিগ বাজেটের বাণিজ্যিক অনুষ্ঠান। রাজা-রানীর বিয়েও বোধকরি এতোটা বিলাসী হয় কিনা সন্দেহ আছে!
মহাসমারোহে বসতে চলেছে আম্বানি সাম্রাজ্যের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জাঁকজমকপূর্ণ আসর। গেলো চার মাস ধরে চলছে হাই প্রোফাইল এই জুটির প্রাক-বিবাহ অনুষ্ঠান।
চলতি বছরের শুরু থেকেই নেট দুনিয়ার চর্চায় আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আর রাধিকার বিয়ে। সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর