অনন্ত-রাধিকার অনুষ্ঠানে গাইতে কত নিচ্ছেন শাকিরা?

আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:১০ পিএম

জুলাই মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। কিন্তু রূপকথার বিয়ে বলে কথা। বিয়ের আগেও রয়েছে দুইটি উৎসব। গত মার্চে গুজরাটের জামনগরে হয়ে গেলো প্রথমটি আর এবার বিলাসবহুল দ্বিতীয় প্রাক বিবাহের আয়োজন করা হয়েছে বিলাসবহুল এবং জমকালো এক প্রমোদতরীতে। 

রাধিকা-অনন্তের প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠান হয়েছে ছোটবেলার স্মৃতিমধুর জামনগরে। আর দ্বিতীয় অনুষ্ঠানটি ইতালিতে, দেশটির পালেরমো বন্দর থেকে শুরু হয়ে সুইজারল্যান্ডে গিয়ে শেষ হবে চার দিনের সমুদ্রযাত্রা। প্রায় সাগে চার হাজার কিলোমিটারের প্রমোদ সফরে নির্বাচিত ভিআইপি অতিথিদেরকে সময়টাকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোন খামতি রাখেননি মুকেশ ও নীতা আম্বানি।

ইতোমধ্যে অনুষ্ঠানে যোগ দিয়ছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সালমান খান, শাহরুখ খানসহ হলিউডের শীর্ষ তারকারা। মহেন্দ্র সিং ধোনিসহ ভারতীয় ক্রিকেটের তাবৎ সাবেক তারকারা। ৬৬০ জন কর্মী নিয়োজিত থাকবেন এসব অতিথির সেবায়। কারও যাতে কোনো অসুবিধা না হয়, সেটাই দেখা তাদের দায়িত্ব। অনুষ্ঠানে থাকবে নাম জানা বা অজানা বিভিন্ন প্রদেশের মেন্যু। থাকবে থিমের সঙ্গে মানানসই থাকার ব্যবস্থা।

জানা গেছে, এবার নাকি অনন্ত-রাধিকার এই উৎসবে মঞ্চ কাঁপাতে পারেন, দুনিয়া কাঁপানো গায়িকা শাকিরা। সূত্রের খবর অনুযাযী, ২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। তবে শুধুই শাকিরা নয়, মঞ্চ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান, এমনকি পিট বুল। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা।

তবে আরেকটি সূত্র জানাচ্ছে, চার দিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনেই গাইবেন শাকিরা। আর সে জন্যে তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি টাকা। এমনিতে নাকি এই ধরনের অনুষ্ঠানে গাইতে ১০-১৫ কোটি নেন শাকিরা। তবে আম্বানিদের বিয়ে বলে কি দর খানিকটা বাড়িয়েই নিয়েছেন বলে জল্পনা আছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কারণ, মিডিয়া থেকে বেশ কঠিন আড়ালেই আছেন আম্বানি পরিবার।

এআরএস/এআর
ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।
এটা যেন কোন বিয়ে নয়, মাসের পর মাস ধরে চলমান কোন বিগ বাজেটের বাণিজ্যিক অনুষ্ঠান। রাজা-রানীর বিয়েও বোধকরি এতোটা বিলাসী হয় কিনা সন্দেহ আছে!
মহাসমারোহে বসতে চলেছে আম্বানি সাম্রাজ্যের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জাঁকজমকপূর্ণ আসর। গেলো চার মাস ধরে চলছে হাই প্রোফাইল এই জুটির প্রাক-বিবাহ অনুষ্ঠান।
চলতি বছরের শুরু থেকেই নেট দুনিয়ার চর্চায় আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আর রাধিকার বিয়ে। সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর