মাকে সঙ্গে নিয়ে ভোটের প্রচারে টিউলিপ সিদ্দিক

আপডেট : ০১ জুন ২০২৪, ১২:৫২ এএম

ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী চার জুলাই। এবারের নির্বাচনেও লেবার পার্টির হয়ে এমপি পদে জয়ী হতে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লন্ডন মেয়র সাদিক খান আনুষ্ঠানিকভাবে টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ টিউলিপ তার নির্বাচনী প্রচার অভিযানের খবর দেন। টিউলিপের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা ও মা শেখ রেহানাসহ স্থানীয় কাউন্সিলর বৃন্দ।

আগামী নির্বাচনে টিউলিপ হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই এলাকা থেকে ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ। 

লেবার পার্টির হয়ে ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন টিউলিপ। একই সঙ্গে লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করেছেন শেখ রেহানা কন্যা। 

২০১৬ সালে লেবার পার্টির শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন নির্বাচিত হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। সেই সময় তিনি শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেন। লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন নেতত্বাধীন প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছিলেন টিউলিপ।

রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্যও ছিলেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ কো-অপারেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্নে বসবাস করছেন। লন্ডনের কিংস কলেজ থেকে তিনি পলিটিকস, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি ও সেভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে স্বামী ক্রিস পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিক লন্ডনে বসবাস করেন। এ দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মেয়ে আজালিয়া জয় পার্সি ও ছেলে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

একাত্তর/এসি
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের ওপর বোমা মেরে অঞ্চলটি ডুবিয়ে দেয়ার পরামর্শ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর