লেবাননে বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:১০ পিএম

যে কোন পরিস্থিতিতে ইসরাইলের পাশে থাকার কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সর্বাত্মক যুদ্ধ বেধে গেলে মিত্র ইহুদী দেশটিকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটনে সফর করা ইসরাইলি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলকে এই আশ্বাস দিয়েছেন আমেরিকার জেষ্ঠ কর্মকর্তারা। খবর-সিএনএন।

ইসরাইলি একটি প্রতিনিধিদলের ওয়াশিংটন সফর সম্পর্কিত এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গণমাধ্যম সিএনএন’কে বলেছেন, হিজবুল্লাহ’র সঙ্গে সংঘাতের বিষয়ে ওয়াশিংটন নিশ্চিত করেছে যে,  ইসরাইলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেয়া হবে। তবে ওয়াশিংটন মার্কিন সেনা মোতায়েন করবে না। ইসরাইলের প্রতিনিধি দলটি লেবাননে আক্রমণের জন্য আরও সামরিক সহায়তাও চেয়েছে।

ওয়াশিংটনে সফর করা ইসরাইলি প্রতিনিধি দলটিতে ছিলেন দেশটির কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ড্রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি। এই সফরে তারা আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইলের সবশেষ অবস্থান তুলে ধরা হয়।

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলে একটি অস্ত্র সরবরাহ স্থগিত করায় যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বাহ্যত মন কষাকষি চলছিলো। যদিও পরবর্তীতে ইসরাইলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেছে। এসবের মধ্যে অত্যাধুনিক জঙ্গি বিমানও রয়েছে বলে জানা গেছে।

গত বছরের সাতই অক্টোবর ইসরাইলি ভূখন্ডে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সশস্ত্র হামলার প্রতিশোধ হিসাবে সেদিন থেকেই গাজা উপত্যকা জুড়ে হামলা শুরু করে জায়নবাদী দেশটি। এই হামলার প্রতিবাদে শুরু থেকেই ইসরাইলে নিয়মিত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সম্প্রতি এসব হামলা বেড়েছে। মার্কিন প্রশাসন বেশ কয়েক দফায় বলেছে, ইসরাইলের উত্তরে নতুন কোনো যুদ্ধ চায় না তারা।

এআর
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর