আম্বানি পুত্রের বিয়ের কার্ড যেন রত্নভাণ্ডার!

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

এরিমধ্যে দুই দফায় প্রি ওয়েডিং বা প্রাকবিবাহ পার্টি হয়ে গেছে। এবার বিয়ের আসর বসতে চলেছে মুম্বাইয়ে আম্বানি প্রাসাদ- আন্টলিয়ায়। আম্বানিদের ছোট ছেলে অনন্তের বিয়ে। রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্তের বিয়ে হবে ১২ জুলাই। হাতে আর বেশি সময়ও নেই। আরও, একবার তারকা সমাবেশ হতে যাচ্ছে সেই বাড়িতে।

এরিমধ্যে শুরু হয়ে গেছে বিয়ের কার্ড বিতরণ। তালিকা ধরে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেই কার্ড। বিয়ের দাওয়াত পাওয়া এমন এক অতিথিই নেমতন্নপত্রটি একটি ভিডিও সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। বিয়ের কার্ড নিয়ে চর্চাও তুঙ্গে।

চোখ ফেরানো যাচ্ছে না এতোটাই সুন্দর সই বিয়ের নিমন্ত্রণ পত্র। আর হবেই না কেন? আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ডটিই আস্ত একটি মন্দিরে রূপ দিয়েছেন আম্বানি পরিবার। ছোট ছেলের বিয়ে বলে কথা। সে কারণেই এবার ঝাঁকঝমকের কোন কমতি রাখেননি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ এবং নীতা আম্বানি। এই নিমন্ত্রণপত্রেই মস্ত বড় চমক দেখিয়েছে আম্বানি পরিবার।

অর্থাৎ বিয়ের নিমন্ত্রণপত্র হিসেবে আম্বানি পরিবার তৈরি করেছেন মস্ত বড় এক মন্দির। সেই মন্দিরটি আছে ছোটখাটো একটি লাল আলমারির ভেতর। আলমারি খুললেই বেরিয়ে আসছে আস্ত একটি মন্দির। জ্বলে উঠছে আলো। রুপার তৈরি মন্দিরটি খুলতেই বেজে উঠছে মন্ত্র।

শুধু তাই নয়, আলো ঝলমলে মন্দিরের ভেতর একটি কক্ষে আছে বিষ্ণু, আরেকটি কক্ষে রাধাকৃষ্ণ, একটিতে দুর্গা এবং গনেশের মূর্তি। প্রতিটিই সোনার তৈরি। মন্দিরের ছাদে আছে ছোট বড় রুপার ঘণ্টা। সাথে আছে একটি ৫ পৃষ্ঠার অ্যালবামের বই। সেখানেও খোদাই করা আছে রূপা। একপাশে দেবদেবীর ছবি অন্যপাশে নিমন্ত্রণপত্র। পাশাপাশি ওেই আলমারির পাশেই আছে একটি রুপোর বড় বাক্স।

এরমধ্যেও আছে ওম শব্দ লেখা মসলিনের রুমাল একটি শাল এবং সোনারূপার বেশকিছু দেব-দেবী। বিয়ের কার্ড জুড়েই লাল-হলুদের প্রাধান্য। বহুমূল্যবান এই কার্ডটি অতিথিদের জন্যে আম্বানি পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার। আর এই দামী কার্ডটি দেখে চোখ কপালে ওঠার দশা নেটিজেনদের। প্রথম নিমন্ত্রণপত্রটি চলে গেছে বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে।

নিমন্ত্রণপত্রে জানিয়ে দেয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত সব অতিথিকেই ভারতীয় পোশাক পরতে হবে। আলাদা অনুষ্ঠানের জন্য বিশেষ ড্রেস কোড মেনে চলতে হবে অতিথিদের। সেখানে বলিউড তারকারা তো নিমন্ত্রিত রয়েছেনই, এ ছাড়াও সারা বিশ্ব থেকে তাবড় সব ব্যক্তিত্ব আসবেন অনন্ত-রাধিকার বিয়েতে। ১২ জুলাই বিয়ের সব প্রস্তুতিও সেরে ফেলেছে আম্বানি পরিবার।

আসছে ১২ জুলাই আম্বানি পুত্রের বিয়ের আসর বসবে মুম্বাইতে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত রাধিকা । জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গেছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশন। সব অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের সেখানেই আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।

অর্থাৎ আমন্ত্রণ পত্রের মধ্যে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের পুরো একটি প্যাকেজ অতিথিদের হাতে তুলে দেয়া হয়েছে। কয়েকদিন আগে অনন্ত রাধিকা নিজে গিয়ে অজয় দেবগণ এবং কাজলকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আবারও বলিউড এবং ক্রিকেটারদের নিয়ে তারকা সমাবেশ হতে চলেছে ১২ জুলাই।

তবে বিয়ের মূল অনুষ্ঠানের আগে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে আন্টলিয়ায়। ২৯ জুলাই পরিবারের ঘনিষ্ঠদের নিয়েই হবে সেই পুজোর অনুষ্ঠান।

উল্লেখ্য, সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অনন্ত-রাধিকার বিয়ের উৎসব পার্বণ। প্রথমটি হলো গুজরাটের জামনগরে দরিদ্র ভোজনের পাশাপাশি বলিউডের তারকাদের নিয়ে প্রি ওয়েডিং সেলিব্রেশন করেছে আম্বানি পরিবার। সেখানে রিহানার মতো পপস্টার পারফর্ম করেছেন।

এরপরে মে মাসে ইতালিতে ক্রুজে তিন দিন প্রি ওয়েডিং সেলিব্রেশন করেছে আম্বানি পরিবার। সেখানে পিট বুলের মতো পপ তারকারা পারফর্ম করেছেন। বলিউডের সব তারকারাই ছিলেন ক্রুজে। এমনকী ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন সেই আয়োজনে।

এআরএস
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা।
দীর্ঘ দুই বছরের সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে গাজা উপত্যকা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর