সাত মাসে ৩০ বিলিয়ন ডলার খোয়ালেন ইলন মাস্ক

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম

২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত গেলো সাত মাসে প্রায় ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার খুইয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশ্বের আর কোনো বিলিওনিয়ার এতো কম সময়ে এ পরিমাণ অর্থ হারাননি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের পহেলা জানুয়ারি টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিলো ২৫১ দশমিক তিন বিলিয়ন ডলার। কিন্তু জুনের ২৮ তারিখ মার্কিন শেয়ার বাজারের নথি থেকে জানা গেছে, তার সম্পদ নেমে এসেছে ২২১ দশমিক চার বিলিয়ন ডলারে। 

বৃহস্পতিবার প্রকাশিত ফোর্বসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে টেসলার সাবেক কর্মচারীদের করা একটি মামলায় ক্ষতিপূরণ হিসেবে মাস্ককে ৫১ বিলিয়ন বা পাঁচ হাজার ১০০ কোটি ডলার দিতে হয়েছিলো। আর এ কারণেই তার অর্থের পরিমাণ কমেছে। 

তবে এই পরিমাণ অর্থ খোয়ানোর পরও এখন পর্যন্ত ইলন মাস্কই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিরা এখনও তাকে অতিক্রম করতে পারেননি।

ফোর্বস ম্যাগাজিন মাস্কের এই সম্পদ হ্রাসকে ‘বিরল লোকসান’ বলে উল্লেখ করেছে। 

আরবিএস
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচিকে বেছে নিয়েছে পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর