পুতিন মোদী সখ্যতায় পশ্চিমাদের গা জ্বালা!

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৫:০৪ পিএম

এ যেন এক বিরল বন্ধুত্ব! আমেরিকার চিরশত্রু রাশিয়ার সাথে হাত মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেহেতু আমেরিকার বন্ধু ভারত আর রাশিয়ার শত্রু আমেরিকা। এই নিয়ে রীতিমত আগুন জ্বলছে পশ্চিমাদের মনে। এরইমধ্যে ক্ষোভ উগরে দিচ্ছে পশ্চিমা বিশ্ব। তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসাবে রাশিয়াকে বেছে নিয়েছেন দিল্লির কর্তা নরেন্দ্র মোদী।

এই ভালোবাসার একটাই লক্ষ্য, পশ্চিমাদের সাথে রাজনীতির নতুন এক খেলায় মেতে উঠেছেন রুশ নেতা  ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়া-চীনকে কাছে টানার পর এবার ভারতের দিকে নজর রুশ নেতার। হ্যাঁ ঠিকই শুনেছেন। মাত্রই অনুষ্ঠিত হয়ে গেল ভারতের জাতীয় নির্বাচন। রাহুল চমকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আবারও সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার।

সে কারণে নিজ দেশে রোষানলে থাকা পশ্চিমা ঘেঁষা মোদী নিশ্চয়ই কোন বিশেষ উদ্দেশ্য নিয়েই পুতিনের আমন্ত্রণে হাজির হলেন রাশিয়ায়। এই ঘটনা দেখে রাগে গর গর করছেন নির্বাচনের আগমুহূর্তে নিজ দলেই কোনঠাসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় মোদীর সফরকে নজরে রেখেছে পশ্চিমা বিশ্ব।

শুধু তাই নয় এরইমধ্যে ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সোমবারই দু’দিনের সফরে রাশিয়ায় যান নরেন্দ্র মোদী। যখনই মস্কোয় সফর করছেন, ঠিক সে সময়ই উদ্বেগের কথা ভেসে আসলো মার্কিন মুলুক থেকে।

মোদীর রুশ সফরের দিকে যে পশ্চিমি দুনিয়ার নজর, সেটিও সম্প্রতি প্রকাশ করেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি দাবি করেন, মোদীর রাশিয়া সফরে ঈর্ষাকাতর পশ্চিমি দুনিয়া। কূটনৈতিক মহলের অনেকের মতে, নাম না করে আমেরিকাকেই লক্ষ্যবস্তু করেন ক্রেমলিনের মুখপাত্র।

শুধু তাই নয়, মোদির রুশ সফর নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকেও প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেন, রাশিয়ায় গিয়ে মোদী কী বক্তব্য রাখছেন, সে দিকে আমরা নজর রেখেছি। ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আমরা এরইমধ্যে দিল্লির কাছে উদ্বেগের কথা জানিয়েছি।

ভারত হোক বা যে কোনও দেশ, যারা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখছে, তারা অবশ্যই মস্কোকে জাতিসংঘের নির্দেশিকা মেনে চলার কথা মনে করিয়ে দেবে।

২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে মোদীকে সেদেশে আমন্ত্রণ জানান পুতিন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই ভারতে গেছেন প্রধানমন্ত্রী। মোদীকে স্বাগত  ত্রুটি রাখেনি পুতিন প্রশাসন। মস্কো বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভ।

বিমানবন্দরে দেয়া হচ্ছে ‘গার্ড অব অনার’। পুতিনের সঙ্গে সোমবার নৈশভোজও করেন তিনি। সেই একান্ত আলাপচারিতায় একে অন্যের প্রশংসাও করেছেন দুই নেতা। পাশাপাশি এই সফরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়েো আলোচনা করেছেন দুই নেতা।

প্রধানমন্ত্রী মোদী জানান, রাশিয়ায় যে ভারতীয়রা আছেন, বাধ্য হয়েই তাদের অনেককে যুদ্ধে অংশ নিতে হয়েছে। পুতিন যেন যুদ্ধ থেকে ভারতীয়দের অব্যাহতি দেন সেই অনুরোধও জানান মোদি। এই কথায় ইতিবাচক সাড়া মিলেছে পুতিনের কণ্ঠে।

ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তারা যাতে দেশে ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা, ব্রিটেন, জাপান-সহ বিশ্বের শক্তিশালী দেশগুলির তিরস্কার শুনতে হয়েছে রাশিয়াকে। এমনকি, বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তবে আমেরিকার চোখরাঙানি থাকার পরেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত।

যদিও পুতিন ও মোদির বৈঠক নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনেস্কিরও। এই বৈঠককে বিশাল হতাশা হিসেবে উল্লেখ করেছেন এই নেতা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীর সঙ্গে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত।

এআর
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর