রাহুলের অগ্নিবাণে আবারও কাঁপলো লোকসভা

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম

আবারও অগ্নিবাণে ভারতের লোকসভা কাঁপালেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। লোকসভায়  দেয়া কেন্দ্রীয় বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে তিনি রীতিমতো তুলোধুনো করছেন মোদীর জোট সরকারকে। শুধু বাজেটেই নয়, সেই সঙ্গে নানা ইস্যুতেও সরব হয়েছেন তিনি। 

রাহুলের বক্তব্যের ঝাঁঝ এতোটাই ছিলো যে মুখ চাপা দিতে হলো অর্থমন্ত্রীকে। সোমবার বিরোধী দলীয় নেতার প্রায় পঞ্চাশ মিনিটের বক্তব্যে বারবার এক হাত নিয়েছেন মোদী সরকারের নানা বৈষম্যমূলক অবস্থানকে। বলেন, মধ্যবিত্তের বুকে পিঠে ছুড়ি মেরেছে মোদী সরকার।

একটি ছবি লোকসভার সামনে তুলে ধরেন রাহুল গান্ধী। বাজেটের হালুয়া সিরিমনির ছবিটিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ছিলেন। সঙ্গে ছিলেন তার মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাও। ছবিটি তুলে ধরে রাহুল বলেন, বাজেটের হালুয়া বিতরণ চলছে। অথচ এ ছবিতে ওবিসি, দলিত, আদিবাসী কোনো কর্মকর্তা নেই। তিনি বলেন, দেশের হালুয়া বিতরণ চলছে, অথচ তাতে নেই দেশের ৭৩ শতাংশ মানুষ। রাহুল বলতে থাকেন, ‘স্যার, আপনারা হালুয়া খাচ্ছেন, অথচ বাকি দেশ হালুয়া পাচ্ছে না।   

রাহুলের বক্তব্যের মাঝেই বারবার বাধা দিতে থাকে ক্ষমতাসীন বিজেপির সদস্যরা। কিন্তু এরই মাঝেই বক্তব্য চালিয়ে যান অদম্য রাহুল গান্ধী। লোকসভার স্পীকার ওম বিড়লার সাথেই রাহুল গান্ধীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কিন্তু রাহুল গান্ধী যেন থামবার পাত্র নন।

রাহুল গান্ধী অভিযোগ করেন দেশ জুড়ে চক্রব্যুহ তৈরি করা হয়েছে। আর এ চক্রবহ চালাচ্ছেন ছয়জন। মধ্যবিত্তরা আগে প্রধানমন্ত্রীকে সমর্থন করতেন। কোভিডের সময় প্রধানমন্ত্রী থালা বাজাতে বলেছিলেন, মধ্যবিত্তরা থালা বাজিয়েছে। এরপর প্রধানমন্ত্রী মোবাইলের আলো জ্বালাতে বলেছিলেন, সেই আলোও জ্বালানো হয়েছিল। আর বাজেটে সেই মধ্যবিত্তের পিঠে, বুকে ছুরি মারা হয়েছে।

রাহুল বলেন, আমরা ভেবেছিলাম বাজেট এই চক্রব্যুহকে দুর্বল করে দেবে। কৃষক, শ্রমিকদের সাহায্য করবে ভেবেছিলাম। কিন্তু দেখলাম বড় ব্যবসায়ীরাই লাভবান হয়েছে। চক্রব্যুহ আরও পোক্ত হয়েছে। তার দাবি, গোটা দেশে ট্যাক্স টেররিজম চলছে। ছোট ব্যবসায়ীদের কাছে রাতে ফোন আসে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, গরিব, খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য এই বাজেট তৈরি হয়নি। আদানী এবং আম্বানীদের দিকে ইঙ্গিত করেন তিনি। চক্রব্যূহের ফাঁদে আটকে মারা হচ্ছে কৃষক, শ্রমিক, যুবসমাজ, মহিলা, আদিবাসী, সংখ্যালঘু, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর