ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:৪৪ এএম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে একটি সামরিক চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৮ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার একটি উপদল এ হামলার দায় স্বীকার করেছে। 

স্থানীয় সময় শুক্রবার আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলায় এ হামলার ঘটনা ঘটে। 

ইয়েমেনি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, মুদিয়াহ জেলার একটি সামরিক চেকপোস্টের সামনে হামলাকারী একটি গাড়ি চালিয়ে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, হামলায় ব্যবহৃত গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিলো। একজন বোমারু সামরিক চেকপোস্ট লক্ষ্য করে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটায়।

২০০৯ সালে আল-কায়েদার ইয়েমেনি এবং সৌদি উপদলের একীভূতকরণে একিউএপি শাখাটি গঠিত হয়। তবে ২০১৫ সালে ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরুর সুযোগে আল-কায়েদার উপদলটি ব্যাপক শক্তি সঞ্চয় করে। 

সন্ত্রাসী সংগঠনটি বেশ কয়েক বছর ধরে দক্ষিণ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। সবশেষ গেলো মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিলো একিউএপি। এতে নিহত হয়েছিলেন দুই সেনা সদস্য।

আরবিএস
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর