আবারও ইউরোপকে টার্গেট করছে আইএস

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:৩১ এএম

ইউরোপের নেতৃস্থানীয় অনুশীলনকারী হাব ভায়োলেন্স প্রিভেনশন নেটওয়ার্কের (ভিপিএন) অন্যতম সদস্য থমাস মুকা জানিয়েছেন, জঙ্গি-গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের মুখপত্র তাকে জানিয়েছে, ফিলিস্তিন ও অন্যত্র মুসলিমদের ওপর যে আক্রমণ হচ্ছে, তার প্রতিশোধ নিতে টার্গেট করা হচ্ছে।

মুকা বলেছেন, চরমপন্থিরা মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে ব্যবহার করে তাদের কার্যকলাপ বাড়াতে চাইছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে আক্রমণ চালিয়ে প্রচুর ইসরায়েলিকে হত্যা করে। তারপর ইসরায়েল গাজায় প্রত্যাঘাত করে এবং প্রচুর মানুষ মারা যান।

মুকা বলছেন, এরপর পশ্চিম ইউরোপে ২০২২-এর তুলনায় আক্রমণ ও আক্রমণের চেষ্টা চারগুণ বেড়েছে।

গত কয়েক সপ্তাহে ইউরোপের একাধিক দেশে হামলার ঘটনা ঘটেছে। তবে সবকটির পেছনে আইএস আছে কিনা তা স্পষ্ট নয়। জার্মানিতে যেদিন হামলা হয়েছে, সেদিনই দক্ষিণ ফ্রান্সে একটি সিনাগগের বাইরে দুইটি গাড়িতে বিস্ফোরণ হয়।

অস্ট্রিয়ার কর্তৃপক্ষ আগস্টের শুরুতে দুইজন সন্দেহভাজন আইএস কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা মার্কিন গায়ক টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনা করেছিল। তার প্রধান চক্রান্তকারী একজন ১৯ বছর বয়সী অস্ট্রিয়ান, যার পরিবার নর্থ ম্যাসিডোনিয়া থেকে এসেছিল। গ্রেপ্তার করার সময় সে নিজেকে ও সেইসঙ্গে প্রচুর মানুষকে মারতে চেয়েছিল বলে অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছে। ওই কনসার্টটি পরে বাতিল করা হয়।

মে মাসের শেষের দিকে জার্মানিতে বসবাসকারী এক আফগান একজন পুলিশ অফিসারসহ পাঁচজনকে আক্রমণ করে। পুলিশ অফিসার গুরুতর আহত হন। প্যাক্স ইউরোপের চেয়ারম্যানকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছিল। এই সংগঠন ইসলামের সমালোচক। আইএসের সঙ্গে এই আক্রমণের সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা জানায়, এই আক্রমণ ‘ধর্মীয় কারণে’ করা হয়েছিল।

এই ধরনের আক্রমণ বাড়তে থাকায় জার্মানি ও ফ্রান্সে কর্মকর্তারা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন। জার্মানিতে ইউরো কাপ ও ফ্রান্সে অলিম্পিক নিয়ে তাদের চিন্তা ছিল। তবে দুইটি ইভেন্টেই শান্তি বজায় ছিল। যদিও সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল এবং সীমান্তেও নিয়ন্ত্রণ জারি ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর পশ্চিম ইউরোপে সাতটি আক্রমণের ঘটনায় ২১ জন মারা গেছেন। মুকা মনে করেন, আক্রমণের ঘটনা বেড়ে যাওয়াটা খুব অবাক হওয়ার মতো ঘটনা নয়। তিনি বলেছেন, আইএস পশ্চিম ইউরোপকে টার্গেট করেছে। তাদের ইচ্ছা, এখানে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়া এবং সমাজকে বিভক্ত করা, যাতে তারা আরও মানুষকে তাদের কাজে যুক্ত করতে পারে।

তবে সাম্প্রতিক সময়ে আইএসের সবচেয়ে বড় আক্রমণ পশ্চিম ইউরোপ নয়, রাশিয়ায় হয়েছে। ২০২৪ সালের মার্চে কনসার্ট হলে আইএসের আক্রমণে ১৪০ জন মারা গেছেন। আমাক তখন জানিয়েছিলেন, ইসলামিক স্টেট সেনারা খ্রিস্টানদের একটা বড় জমায়েতে আক্রমণ করে শতাধিক মানুষকে মেরেছে বা আহত করেছে।

২০১৯ সালে অনেকে মনে করেছিলেন, মধ্যপ্রাচ্যে আইএসকে হারানো সম্ভব হয়েছে। ইউরোপেও তাদের আক্রমণ অনেক কমে যায়। কিন্তু এখন আবার যে নতুন করে আক্রমণ শুরু হয়েছে, তাতে বোঝা যাচ্ছে তারা আবার ফিরে এসেছে।

মুকা বলেছেন, ইউরোপে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুই তৃতীয়াংশের বয়স ১৯ বছরের মধ্যে। এমন পদ্ধতিতে তাদের কাছে আবেদন জানানো হচ্ছে, যা এই বয়সীদের আকৃষ্ট করে। তাদের নিয়োগ করার ক্ষেত্রে ইন্টারনেট একটা বড় ভূমিকা পালন করছে।

বিশেষজ্ঞদের বক্তব্য

অদূর ভবিষ্যতে পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের ঘটনার কারণে আগামী বছরগুলোতেও উগ্রপন্থা বাড়বে। তারা মনে করছেন, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ‘ছুরিহীন এলাকা’ তৈরি করার যে পরিকল্পনার কথা বলেছেন, তাতে কাজ হবে না। তাদের মতে, কেউ যদি ছুরি নিয়ে কাউকে মারতে যায়, তাহলে এই নিষেধাজ্ঞা সে মানবে না।

তবে মুকা বলেছেন, ৭ অক্টোবরের পর থেকে আমাদের কাউন্সেলিং হটলাইনে ফোন আসার সংখ্যা প্রচুর বেড়েছে। সেখানকার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, প্রথম পর্যায়েই আমাদের চরমপন্থার দিকে ঝোঁক থামাতে হবে।

তিনি বলেছেন, যাদের চরমপন্থায় প্রশিক্ষিত করা হচ্ছে, তাদের চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আসে। সেটা তার পাশে থাকা মানুষেরা বুঝতে পারেন। সেটা কর্তৃপক্ষকে রিপোর্ট করাটা খুবই জরুরি। এই সন্ত্রাস ও উদ্রপন্থাকে থামানোর জন্য তরুণ প্রজন্মের সাহায্য পাওয়াটা খুবই জরুরি।

সূত্র: ডয়চে ভেলে।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর